বাড়ির ফাউন্ডেশন খরচ
৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ ভিডিওসহ

আপনার প্রজেক্ট, এক জায়গায়
আপনার ভবন তৈরির খরচ কত হতে পারে?
তলার সংখ্যা, ছাদের আয়তন, মিস্ত্রির ধরন ও ভূমিকম্প অঞ্চল অনুযায়ী প্রাথমিক বাজেট দেখুন। লগইন করে ফ্রি হিসাব ব্যবহার করুন অথবা আপনার প্রকল্পের জন্য সেবার অনুরোধ পাঠান।
অ্যাকাউন্ট খোলা ও প্রাথমিক খরচের হিসাব বিনামূল্যে। নকশা ও অন্যান্য সেবার ফি লিখিত কোটেশন অনুযায়ী।
৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ, 4 তলা ভবন ফাউন্ডেশন খরচ, 4 তলা বাড়ির ফাউন্ডেশন খরচ
৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ, 4 তলা ভবন ফাউন্ডেশন খরচ, 4 তলা বাড়ির ফাউন্ডেশন খরচ
- প্রজেক্ট সেটআপ ৫০,০০০ টাকা
- মেকাডাম খরচ ২,৪১,০০০ টাকা
- সিসি (সিমেন্ট কংক্রিট) ঢালাই খরচ ৪৮,০০০ টাকা
- ফুটিং খরচ ৪,০৫,০০০ টাকা
- শর্ট কলাম ১০০,০০০ টাকা
- গ্রেড বিম ৩০২,০০০ টাকা
- সেপটিক ট্যাংক ১,১০,০০০ টাকা
- পানির ট্যাংক ১,৫০,০০০ টাকা
- নিচ তলার ফ্লোর ১,৭৮,০০০ টাকা
- মেস্তরি খরচ ২,২০,৯৩০ টাকা
______________________________________
মোট ২০,৩৫,২০১ টাকা
আমাদের ছাদ মাপ ছিল ২১৩৭ স্কয়ার ফুট।
তাহলে প্রতি স্কয়ার ফুট এ খরচ হতে পারে = ২০,৩৫,২০১ / ২১৩৭ = ৯৬১ টাকা / প্রতি স্কয়ার ফুট।
তবে কাজ করার সময় কিছু অপচয় হতে পারে, তাই ৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ ১০০০ টাকা / প্রতি স্কয়ার ফুট।
রেট আপডেট ৩১ মে ২০২৪
আমরা এখানে ৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ এর জন্য বেজ থেকে নিচ তলার ফ্লোর পর্যন্ত হিসাব করেছি, মেস্তরি খরচ এবং ম্যাটেরিয়াল খরচসহ।
প্রথমে আমরা বেজের নিচে মেকাডাম করেছি, এর পরে আমরা সিসি ঢালাই করেছি, এর উপরে আমরা ফুটিং করেছি, বেজের উপরে আমরা শর্ট কলাম করেছি এবং শর্ট কলামের সাথে আমরা গ্রেড বিম করেছি। গ্রেড বিমের উপর আমরা বালি ভরাট করেছি এবং তার উপরে আমরা নিচ তলার ফ্লোর করেছি।
সেই সাথে আমরা সেপটিক ট্যাংক ও পানির ট্যাংক করেছি এবং মেস্তরিকে বিল দিয়েছি। আমাদের ছাদ ছিল 2137 স্কয়ার ফুট।
নিচে মেকাডাম করতে আমাদের খরচ হয়েছে 2 লক্ষ 35 হাজার টাকা যা প্রতি স্কয়ার ফুটে 110 টাকা করে পড়েছে।
তার উপরে আমরা সিসি (সিমেন্ট কনক্রিট) ঢালাই করেছি মোট খরচ হয়েছে 48 হাজার টাকা যা প্রতি স্কয়ার ফুটে 23 টাকা করে পড়েছে।
এর উপরে আমরা ফুটিং বা বেজ করেছি সেখানে মোট খরচ হয়েছে চার লক্ষ টাকা যা আমাদের সাথে প্রতি স্কয়ার ফুটে 189 টাকা করে পড়েছে।
এরপরে আমরা গ্রেড বিম করেছি গ্রেড বিম করতে আমাদের খরচ হয়েছে ৩ লক্ষ টাকা যাতে 142 টাকা করে পড়েছে। এতে আমাদের মোট খরচ হয় 12 লক্ষ 10 হাজার টাকা।
একটি প্রজেক্ট যখন আমরা শুরু করি তখন কিছু কাজ করা প্রয়োজন হয় যেমন কারেন্টের মিটার সহ অন্যান্য, পানির মোটর, লাইন ঠিক করা ও মেস্তরিদের থাকার জন্য একটি ছোট ঘর তৈরি করা—এগুলো করতে প্রায় 50 হাজার টাকার বেশি প্রয়োজন হয়।
ঠিকাদারকে 100 টাকা করে প্রতি স্কয়ার ফুটে যদি বিল দেওয়া হয়, তাহলে তার বিলে হবে 2 লক্ষ 14 হাজার টাকা।
সেপটিক ট্যাংক করতে লাগবে 1 লক্ষ 5 হাজার টাকা। পানির ট্যাংক করতে লাগবে 1 লক্ষ 5 হাজার টাকা।
সেপটিক ট্যাংক ও পানির ট্যাংক করতে মেস্তরি ছাদ মাপে ২ টি বিল ধরে। যেমন ধরুন 100 (বর্গ ফুট ট্যাংকি) গুণ 2 এবং 180 টাকা করে—সেই হিসাবে ঠিকাদারের বিল আসবে এক লক্ষ বিশ হাজার টাকা। এই হিসাব জায়গা ভেদে পরিবর্তন হয়।
এইসব কাজগুলো যোগ করলে প্রায় সাড়ে 18 লক্ষ টাকার মতো লাগে। এতে করে প্রতি স্কয়ার ফুটে 860 টাকার মতো খরচ হয়।
নিচতলার কাজ করার জন্য প্রথমে আমরা এখানে বালু ভরাট করেছি; 2137 স্কয়ার ফুট করতে প্রায় 95 হাজার টাকার মতো লাগবে।
নিচতলার ফ্লোর করতে এক লক্ষ আশি হাজার টাকার মতো লাগবে যাতে 84 টাকা পার স্কয়ার ফুট খরচ হয়।
এতকিছু করতে গিয়ে আমি দেখেছি যে 990 টাকা পার স্কয়ার ফুটে একটি চার তলা বাড়ির ফাউন্ডেশন খরচ। মাটির নিচ থেকে নিচতলার ফ্লোর পর্যন্ত খরচ হয়। এখানে রাউন্ড ফিগার করার জন্য 1000 টাকা পার স্কয়ার ফুট খরচ হবে।
তাহলে ৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ ১০০০ টাকা / প্রতি স্কয়ার ফুট। এই টাকায় মাটির নিচের সব কাজ হয়ে যাবে ইনশাল্লাহ।
২১৩৭ স্কয়ার ফুট তিন রুম ৪ তলা আকর্ষণীয় বাড়ির ডিজাইন
| ভিত্তি এবং বিবেচ্য বিষয়সমূহ | |||
| 1 | সিমেন্ট (ব্যাগ) | 550 | ব্যাগ |
| 2 | সিলেটি বালু (এফ.এম 2.50 ন্যূনতম) (সিএফটি) | 70 | সিএফটি |
| 3 | বালু (এফ.এম 1.2 ন্যূনতম) (সিএফটি) | 40 | সিএফটি |
| 4 | ঝামা ইট (সংখ্যা) | 12.5 | পিস |
| 5 | পাথর (সিএফটি) | 210 | সিএফটি |
| 6 | রড 72.5 গ্রেড (কেজি) | 95 | কেজি |
| 7 | 60 গ্রেড রড | 95 | কেজি |
| 8 | ফ্লোর হোমোজেনিয়াস টাইলস | 150 | এসএফটি |
| 9 | টয়লেট ফ্লোর টাইলস | 70 | এসএফটি |
| 10 | টয়লেট ওয়াল টাইলস | 65 | এসএফটি |
৪ তলা ভবনের ফাউন্ডেশন খরচের মেকাডাম, সিসি, বেজ, কলাম, গ্রেড বিম


২১৩৭ বর্গফুট তিন রুমের বাড়ির ডিজাইন
এই ধরনের সুন্দর বাড়ির ডিজাইন করার জন্য যোগাযোগ করুন
বাড়ির ভিডিও দেখুন



