৩ তলা বাড়ির ডিজাইন
৩ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ ভিডিও সহ

৩ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ, ভিডিও সহ
৩ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ জানা খুব জরুরি। এই ৩ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ বের করার সময় রড ও সিমেন্টের দাম বেশি ছিল। রডের দাম এখন ৭৫ টাকা প্রতি কেজি।
কিছুদিন আগে ও ৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ বের করার সময় রডের দাম কম ছিল। এখন দাম বেশি, আমরা বর্ধিত দাম হিসাব করে করেছি। তাই এখানে খরচ বেশি দেখানো হয়েছে।
ফাউন্ডেশনের বেজের আকার অনেক কিছুর উপর নির্ভর করে। মাটির ভার বহন ক্ষমতা এর মধ্যে অন্যতম। এই প্রজেক্টে মাটির ভার বহন ক্ষমতা অনুসারে বেজের মাপ দেওয়া হয়েছে।
আপনার প্রজেক্টে মাটির ভার বহন ক্ষমতার উপর নির্ভর করে বেজের আকার দিতে হবে।
মাটি পরীক্ষা করে মাটির ভার বহন ক্ষমতা যাচাই করা হয়।
আমাদের দেশে এসপিটি ফরম থেকে লোড বিয়ারিং ক্যাপাসিটি বা ভার বহন ক্ষমতা নির্ণয় করা হয়।

৫ শতক জমিতে তিন ইউনিট ৩ তলা বাড়ির ডিজাইন মাদারীপুর নকশা

এখানে একটি বিষয় আমরা উল্লেখ করেছি সেটি হচ্ছে বেজ, সেপটিক ট্যাংক, পানির ট্যাংক এবং এগুলো করতে মেস্তরি খরচ কত হতে পারে সেটিই আমরা হিসাব করেছি।
সম্পূর্ণ বাড়ির নির্মাণ খরচ জানতে নিচের আর্টিকেলটি পড়তে পারেন।
এই রকম সুন্দর বাড়ির ডিজাইন করার জন্য যোগাযোগ করুন
বাড়ির ভিডিও দেখুন


