বাড়ির ডিজাইন নকশা

বাড়ির ডিজাইন নকশা অনেক বড়ো একটা বিষয়। কি কি বাড়ির ডিজাইন নকশা কোন কাজে লাগে আমরা বুঝিয়ে বলার চেষ্টা করেছি। বিল্ডিং ডিজাইন নকশা দেখে মেস্তরির কাজ বুঝা যায়।

বাড়ির ডিজাইন নকশা, খরচ, ছবি, Barir Plan, বিল্ডিং ডিজাইন

বাড়ির ডিজাইন ও নকশা অনেকগুলো ড্রয়িংয়ের সমন্বয়ে হয়। যেমন এর মধ্যে আর্কিটেকচার ডিজাইন প্ল্যান থাকে, স্ট্রাকচার ডিজাইন থাকে, ইলেকট্রিকাল ডিজাইন থাকে প্লাম্বিং ডিজাইন থাকে। অনেকে আবার ইন্টেরিয়র ডিজাইনও করিয়ে নেন। যুক্তিসঙ্গত ও বিজ্ঞানসম্মত কারণ অনুসারে একজন প্রকৌশলী যে সিদ্ধান্ত নেন, তাকে ডিজাইন বলে। এই ডিজাইন নকশা আকারে এঁকে কাগজে প্রিন্ট করা হয়, একেই বাড়ির ডিজাইন নকশা বলে।

তাই বাড়ির ডিজাইন ও নকশা খুব গুরুত্বপূর্ণ। নকশা করালে আপনার বহুল প্রতীক্ষিত বাড়ি দেখতে কেমন হবে, তা বুঝতে পারবেন।


বাড়ির ডিজাইনের জন্য যোগাযোগ করুন।


বিদেশি বাড়ির ডিজাইন
বিদেশি বাড়ির ডিজাইন

কেন আমাদের বেছে নেবেন?


১২+ বছর অভিজ্ঞতা

আমাদের টিমের সবাই ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন। টিমের লিড ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টরা সবাই গ্র্যাজুয়েট। আমাদের ওপর ভরসা রাখতে পারেন। 

আমাদের কাজের পরিধি

আমরা অনেক জেলায় বাড়ির ডিজাইন ও নকশা করেছি। আমাদের কাজগুলো দেখুন, কাজের মান যাচাই করুন; ভালো লাগলে কল করুন।

ইচ্ছেমতো পরিবর্তন

আমরা বুঝি, একজন ক্লায়েন্ট যখন বাড়ি বানান, সারা জীবনের সাধনা ও সঞ্চয় দিয়েই শুরু করেন। তাই তাঁর পছন্দমতো করতে আমরা যতবার প্রয়োজন প্ল্যান পরিবর্তন করে দিই। 

চলমান কাজের
কিছু অংশ

[elementor-template id=”7033″]
[elementor-template id=”7037″]
[elementor-template id=”7040″]
[elementor-template id=”7043″]
[elementor-template id=”7075″]
[elementor-template id=”7079″]
[elementor-template id=”7082″]
[elementor-template id=”7085″]
[elementor-template id=”7088″]

বাড়ির ডিজাইন, Barir Design , Home Design

আমাদের বাড়ির ডিজাইনের কাজগুলো দেখুন।

প্ল্যান বা নকশা কী?

বাড়ি করার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাকেই প্ল্যান বলে। তবে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায়, দরজা-জানালার সিল উচ্চতা বরাবর কেটে ওপর থেকে যা দেখা যায়, তা-ই প্ল্যান; আর এই প্ল্যান আঁকাই হলো নকশা।


বাড়ির ডিজাইনের জন্য যোগাযোগ করুন।

সুন্দর বাড়ি

সুন্দর বাড়ি: আপনার প্রকল্পটি কতটা সুন্দর হবে, তা নির্ভর করে আপনার রুচির ওপর; আপনার সুন্দর মানসিকতাই আপনাকে একটি সুন্দর বাড়ির মালিক করতে পারে। তবে পরিকল্পনা ছাড়া শুধু নিজে নিজে বাড়ি করলে সম্ভবত মনোমুগ্ধকর বাড়ি বানাতে পারবেন না।

5 Story Building Typical Floor Plan

৭ শতক জমি ডুপ্লেক্স বাড়ি
৭ শতক জমি ডুপ্লেক্স বাড়ি


মসজিদের ডিজাইন
মসজিদের ডিজাইন


বাড়ির ডিজাইন শরীয়তপুর Typical Floor
বাড়ির ডিজাইন শরীয়তপুর Typical Floor


২ রুম ৩ ইউনিট বাড়ির ডিজাইন First FLoor Plan
২ রুম ৩ ইউনিট বাড়ির ডিজাইন First FLoor Plan


বাড়ির ডিজাইন নকশা
বাড়ির ডিজাইন নকশা


২১৩৭ বর্গফুট তিন রুম ৪ তলা Typical FLOOR
২১৩৭ বর্গফুট তিন রুম ৪ তলা Typical FLOOR


যেসব প্ল্যান বা নকশা প্রয়োজন হয় 

  • কি-প্ল্যান (Key Plan)
  • নিচতলার নকশা Ground Floor Plan
  • ওপরের তলার নকশা, Typical Floor Plan: অনেকে নিচতলায় পার্কিং রাখেন, ফলে প্ল্যান বদলে যায়; তাই নিচতলার প্ল্যান ওপরের তলায় ব্যবহার করা যায় না।
  • প্রতিটি তলার আলাদা নকশা — কোনো তলার ছাদের আউটলাইনে বা অন্য কোনো পরিবর্তন থাকলে তা করতে হয়
  • একদম ওপরের ছাদের নকশা, Roof Floor Plan
  • এরপর প্রতিটি ড্রইংয়ে প্রতিটি দেয়াল ও দরজা-জানালার আউটলাইনের মাপ দেওয়া হয়, যাতে এই মাপ দেখে মিস্ত্রিরা সাইটে কাজ করতে পারেন। Working Measurement Floor Plan
  • তারপর ফলস স্ল্যাব ও লিন্টেল কোথায় কীভাবে হবে, তা মাপ ও অবস্থানসহ ড্রইং বা নকশা করা। False slab Layout Plan
  • লিন্টেল কোথায় কীভাবে হবে, তা মাপ ও অবস্থানসহ ড্রইং বা নকশা করা। Lintel Layout Plan
  • বাথরুমের কমোড, বেসিন ও বাথটাবের মাপসহ ড্রইং করা, যাতে বাথরুম তৈরির সময় কোনো কিছু একপাশে সরে না যায় এবং সবকিছুতে সামঞ্জস্য থাকে। Bathroom Layout Plan
  • রান্নাঘরের প্রতিটি ফিটিংসের মাপসহ নকশা করা হয়। Kitchen Layout Plan
  • বাড়ির সামনের ও চারপাশের দৃশ্যের নকশা করা। Elevation for All side

বাড়ির ডিজাইন নকশা
বাড়ির ডিজাইন নকশা

Architectural-Plan-concept
Architectural-Plan-concept

আমাদের বাড়ির ডিজাইন ও নকশার কাজ

ডুপ্লেক্স বাড়ির ডিজাইন

২ তলা বাড়ির ডিজাইন

৩ তলা বাড়ির ডিজাইন

৪ তলা বাড়ির ডিজাইন

৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ হিসাব

একটি বিল্ডিং যদি হয় চারতলা

আর যদি ছাদের মাপ হয় ২০০০ বর্গফুট

ধরি প্রতি বর্গফুটে ১৫০০ টাকা লাগে

তাহলে ফাউন্ডেশনে খরচ হতে পারে ২০০০x১৫০০x৪*০.১০ = ১২,০০,০০০ টাকা।  

তাহলে ৪ তলা বাড়ির ফাউন্ডেশনে প্রতি বর্গফুটে খরচ  ১০০০ টাকা। 

৩ তলা বাড়ির ফাউন্ডেশনে প্রতি বর্গফুটে খরচ ৯০০ টাকা। 

২ ও ১  তলা বাড়ির ফাউন্ডেশনে প্রতি বর্গফুটে খরচ ৮ ০০ টাকা।

এটি একটি সাধারণ হিসাব। মাটি পরীক্ষায় যদি দেখা যায় মাটির ভারবহন ক্ষমতা কম, তাহলে খরচ অনেক বাড়বে।  

এভাবে আপনি আপনার বাড়ির ফাউন্ডেশনের খরচ বের করতে পারবেন।

ইমারতের উচ্চতা ও বাড়ির সামনে ফাঁকা জায়গা রাখার নিয়ম কী?

ইমারতের উচ্চতা ও বাড়ির সামনে ফাঁকা জায়গা রাখার নিয়ম হলো:

ইমারতের সর্বোচ্চ উচ্চতা সম্মুখবর্তী রাস্তার প্রস্থ এবং ইমারত ও রাস্তার মধ্যবর্তী উন্মুক্ত জায়গার যোগফলের ২ গুণের বেশি হবে না। 

বাড়ির ডিজাইন ও নকশা করার সময় সরকারি নিয়ম মেনে ন্যূনতম ফাঁকা জায়গা রাখুন। 

ভবন বা বাড়ির পাশে ফাঁকা জায়গা রাখার নিয়ম কী?

বাড়ির ডিজাইন ও নকশা করার সময় ভবনের পাশে ফাঁকা জায়গা রাখা খুব জরুরি। ঘরে পর্যাপ্ত আলো-বাতাস এলেই শান্তি; লাইট-ফ্যান না চালিয়ে প্রাকৃতিক আলো-বাতাস পাওয়ার আনন্দই আলাদা। তাই ভবনের পাশে ন্যূনতম এই ফাঁকা জায়গা রাখবেন:

ক) ১৩৪ বর্গমিটার বা ১৪৪২ বর্গফুট বা ২ কাঠা হলে: ভবনের পেছনে ১ মিটার, পাশে ০.৮ মিটার উন্মুক্ত রাখতে হবে।  

খ) ১৩৪ বর্গমিটার – ২০০ বর্গমিটার বা ২১৫২ বর্গফুট বা ৩ কাঠা হলে: ভবনের পেছনে ১ মিটার, পাশে ১ মিটার উন্মুক্ত রাখতে হবে।   

গ) ২০০ বর্গমিটার – ২৬৮ বর্গমিটার বা ২৮৮৪ বর্গফুট বা ৪ কাঠা হলে: ভবনের পেছনে ১.৫ মিটার, পাশে ১ মিটার উন্মুক্ত রাখতে হবে।  

ঘ) ২৬৮ বর্গমিটার বা ২৮৮৪ বর্গফুট বা ৪ কাঠার বেশি হলে: ভবনের পেছনে ২ মিটার, পাশে ১.২৫ মিটার উন্মুক্ত রাখতে হবে।  


বিল্ডিং ডিজাইন, বাড়ির ডিজাইন খুলনা
বিল্ডিং ডিজাইন

বিল্ডিং ডিজাইন কী?

বিল্ডিং ডিজাইন বলতে সাধারণত ২ ধরনের ডিজাইন বোঝায়: এক, আর্কিটেকচার ডিজাইন; দুই, স্ট্রাকচার ডিজাইন।  

আর্কিটেকচার ডিজাইন: কোথায় কোন রং হবে, কীভাবে বিল্ডিং করলে আলো-বাতাসের অভাব হবে না — প্রতিটি জায়গার সঠিক ব্যবহার করে প্ল্যান করতে হয়। তাই আর্কিটেকচার ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ। বসবাস-উপযোগী করে, যেখানে যেমন প্রয়োজন জায়গা রেখে সুন্দর ও আকর্ষণীয় প্ল্যান বা নকশা করাকে আর্কিটেকচার ডিজাইন বলে।

স্ট্রাকচার ডিজাইন: ভবনের ওপর যত রকম লোড আসে, সব লোডে ভবন যেন নিরাপদ থাকে, সে জন্য কোড মেনে নিরাপদ লোড ধরে ডিজাইন করতে হয়। তাই স্ট্রাকচার ডিজাইন খুব গুরুত্বপূর্ণ। 


৬ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ
৬ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ

৫ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ, 5 Storied Building foundation cost, 5 Tola barir foundation cost, ভিডিও সহ
৫ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ, 5 Storied Building foundation cost, 5 Tola barir foundation cost, ভিডিও সহ

৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ, 4 Storied Building foundation cost, 4 Tola barir foundation cost
৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ, 4 Storied Building foundation cost, 4 Tola barir foundation cost

আর্কিটেকচার ডিজাইন কী:

আর্কিটেকচার ডিজাইন: জমির মাপ ও সামনের রাস্তার প্রস্থ অনুসারে ভবনের ছাদের এরিয়া ও উচ্চতা নির্ধারণ করা হয়। রাজউক এলাকায় FAR-এর মাধ্যমে ছাদের মাপ ও উচ্চতা নির্ধারিত হয়; পৌরসভা এলাকায় রাস্তার প্রস্থ ও জমির মাপ অনুসারে ছাদের মাপ ও ভবনের উচ্চতা নির্ধারণ করা হয়।

 প্রতিটি রুমে আলো-বাতাসের সুন্দর ব্যবস্থা রেখে, জায়গার সঠিক ব্যবহার করে বসবাস-উপযোগী যে ডিজাইন করা হয়, তাকেই আর্কিটেকচার ডিজাইন বলে। আর্কিটেকচার ডিজাইনের কিছু গুরুত্বপূর্ণ ড্রইংয়ের সংক্ষিপ্ত বর্ণনা নিচে দেওয়া হলো:

ফ্লোর প্ল্যান:

বাড়ির ডিজাইন ও নকশার মধ্যে ফ্লোর প্ল্যান খুব গুরুত্বপূর্ণ। বসবাসের জন্য প্রতিটি রুমের সঙ্গে অন্য রুমগুলোর সংযোগ দেখিয়ে যে ড্রইং করা হয়, তাকে ফ্লোর প্ল্যান বলে। এতে বেডরুমের সঙ্গে ড্রয়িং, ডাইনিং ও রান্নাঘরের সম্পর্ক বোঝা যায়। ক্লায়েন্টের চাহিদা অনুসারে রুমের বিন্যাস, বাথরুমের সংখ্যা ও বারান্দা ঠিক করা হয়।

বহুতল ভবন হলে নিচতলায় গাড়ি পার্কিং বা গ্যারেজ রেখে অন্য ফ্লোরগুলোতে অ্যাপার্টমেন্ট করা হয়।


ফ্লোর প্ল্যান: চার রুমের ডুপ্লেক্স বাড়ি
চার রুমের ডুপ্লেক্স বাড়ি

3D Elevation, 3d building design এলিভেশন / বাড়ির সামনের অংশের ডিজাইন:

3D Elevation, 3d building design এলিভেশন / বাড়ির সামনের অংশের ডিজাইন: বাড়ির ডিজাইন ও নকশার মধ্যে 3D Elevation খুব গুরুত্বপূর্ণ। বাড়ির সামনের দৃশ্যের থ্রিডি ডিজাইনই সাধারণত বেশি মানুষ পছন্দ করেন। কিন্তু মিস্ত্রিদের কাজের জন্য সামনের দৃশ্যের টুডি ড্রইং বেশি প্রয়োজন, কারণ সেখানে মাপ দেওয়া থাকে।

 থ্রিডি ডিজাইনের সবচেয়ে বড় সুবিধা হলো, বাড়িটি তৈরির পর দেখতে কেমন লাগবে, কোন রং করতে হবে, বারান্দাগুলো কেমন হবে — জানালার ডিজাইনসহ অন্যান্য কাজ আগেই ভালোভাবে বোঝা যায়।

বর্তমান আধুনিক যুগে এই ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ; এটি না করলে আপনি বাড়ির সৌন্দর্য আগে বুঝতেই পারবেন না।


ঘরের ডিজাইন সামনের ছবি
ঘরের ডিজাইন সামনের ছবি

৭ শতক জমি ডুপ্লেক্স বাড়ি side view
৭ শতক জমি ডুপ্লেক্স বাড়ি side view

সেকশন Section:

সিঁড়ির যে পাশে প্রথম ধাপ শুরু হয়েছে, সেই পাশ দিয়ে মাঝ বরাবর কেটে পুরো বাড়ির যে দৃশ্য পাওয়া যায়, তাকে সেকশন বলে। সেকশন থাকলে বাড়ির ভেতরে কোথায় কী আছে, তা বোঝা যায়। 

বিম, ছাদ ও সিঁড়ি কাটা অবস্থায় দেখানো হয় বলে কোথায় কী আছে, তা স্পষ্ট বোঝা যায়। বাড়ির ডিজাইন ও নকশার মধ্যে সেকশন খুব গুরুত্বপূর্ণ। 


Building Section
Building Section

মাপসহ ফ্লোর প্ল্যান

বাড়ির ডিজাইন ও নকশার মধ্যে ফ্লোর প্ল্যানের মাপ খুব গুরুত্বপূর্ণ। মিস্ত্রিদের কাজের জন্য প্রতিটি দেয়ালের মাপ দেওয়া প্রয়োজন; মাপ থাকলে ইটের দেয়াল গাঁথতে সুবিধা হয় এবং ভুলের সম্ভাবনা কমে যায়।

দেয়াল ভুল হলে রুমের টাইলস মেলে না। এখানে প্রতিটি দরজা-জানালা ও দেয়ালের মাপ দেওয়া থাকে, ছোট একটি মাপও বাদ পড়ে না। নকশা অনুযায়ী বাড়ি করার জন্য প্রতিটি মাপ অনেক গুরুত্বপূর্ণ।


Home Plan Measurement Plan (Working Plan) মাপসহ ফ্লোর প্ল্যান
Home Plan Measurement Plan (Working Plan) মাপসহ ফ্লোর প্ল্যান

রান্নাঘর ও টয়লেটের মাপসহ বর্ণনা:

রান্নাঘর ও টয়লেটের মাপসহ বর্ণনা: রান্নাঘর ও বাথরুমে অনেক ধরনের প্লাম্বিং ফিটিং লাগে, তাই এখানে মাপগুলো খুব বেশি প্রয়োজন — কোন ধরনের, কত মাপের ফিটিংস কোথায় ব্যবহার হবে। মাপগুলো সঠিকভাবে দেওয়া না হলে মিস্ত্রিদের কাজ করতে অনেক সমস্যা হয়; ফলে বাথরুম ও রান্নাঘর দেখতে সুন্দর হয় না, সবকিছু সঠিক জায়গায় বসে না। 

সুন্দর বাড়ির নকশার জন্য রান্নাঘর ও টয়লেটের ডিটেইল অনেক গুরুত্বপূর্ণ; মাপ না থাকলে পরে ফিটিংসগুলো সুন্দরভাবে বসে না। 


Kitchen and toilet details রান্নাঘর ও টয়লেটের মাপসহ
Kitchen and toilet details রান্নাঘর ও টয়লেটের মাপসহ

বারান্দার ডিজাইন

বাইরের দৃশ্য সুন্দর করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বারান্দার ডিজাইন। বারান্দার রেলিং ও গ্রিল কত মাপের এবং কোন ধরনের মালামালে হবে — এখানে তা মাপ ও মালামালের ধরনসহ উল্লেখ থাকে। 

 

এ ছাড়া আরও অনেক ড্রইং বা নকশা লাগে; তার মধ্যে উল্লেখযোগ্য হলো সিঁড়ির রেলিংয়ের ডিজাইন। কোনো ফলস স্ট্রাকচার করতে হলে তার দেয়ালের সেকশন কেটে ডিজাইন করতে হয়, আর কোনো ফ্লোরে ছাদের মাপ পরিবর্তন হলে তা মাপসহ উল্লেখ করতে হয়। সুন্দর বাড়ির নকশার জন্য বারান্দার ডিজাইন অনেক গুরুত্বপূর্ণ। 


Veranda Design বারান্দার ডিজাইন
Veranda Design বারান্দার ডিজাইন

স্ট্রাকচার ডিজাইন:

যে ভবনের স্ট্রাকচার ডিজাইন করা হবে, তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ও ধরন অনুসারে ডিজাইন হয়। ভবনটি যেন আনুভূমিক ও উল্লম্ব সব লোড বহন করতে পারে, সে জন্য যেভাবে কলাম, বিম ও ফাউন্ডেশন নির্ধারণ করা হয়, তাকে স্ট্রাকচার ডিজাইন বলে। বাড়ির ডিজাইন ও নকশার মধ্যে স্ট্রাকচার ডিজাইন খুব গুরুত্বপূর্ণ। 

 

অধিকাংশ ক্লায়েন্ট স্ট্রাকচার ডিজাইনের গুরুত্ব বুঝতে পারেন না। কম খরচে বাড়ি করার জন্য অনেক সময় পাশের বাড়ি যেভাবে হয়েছে, সেভাবেই করার চেষ্টা করেন। কিন্তু জায়গা ও ভবনের ধরন অনুসারে স্ট্রাকচার ডিজাইন বদলে যায়।

যেমন, 2000 বর্গফুটের একটি ছাদ যদি একদিকে 40 ফুট ও অন্যদিকে 50 ফুট হয়, তাহলে তার কলামের অরিয়েন্টেশন, আর
 যদি একদিকে 20 ফুট ও অন্যদিকে 100 ফুট হয়, তার কলামের অরিয়েন্টেশন কি একরকম হবে?
 না, অবশ্যই একরকম হবে না। 
 
 বাংলাদেশ সরকার নতুন যে কোড অনুমোদন দিয়েছে, সেটি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020। একটি বিল্ডিংয়ের স্থায়িত্ব নিশ্চিত করতে এটি অনেক ভালো; এই কোড মেনে চললে আমাদের দেশের প্রতিটি ভবন অনেক বেশি টেকসই হবে।
স্ট্রাকচার ডিজাইনে অনেকগুলো ড্রইং বা নকশা প্রয়োজন হয়; এর মধ্যে কয়েকটির সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করছি। 
বাড়ির ডিজাইন ও নকশার জন্য কিছু নকশার বর্ণনা দেওয়া হলো

স্ট্রাকচার ডিজাইনে অনেক ড্রইং প্রয়োজন হয়। নিচে কিছু ড্রইংয়ের নাম উল্লেখ করা হলো (সংক্ষেপে):

কোন কোড অনুসরণ করা হয়েছে এবং কোন কোন বিষয়ের মান কত ধরা হয়েছে, তার বিস্তারিত বর্ণনা; ভূমিকম্পসহনীয় ডিজাইনের ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের গাইডলাইন অনুযায়ী কী কী মান ধরা হয়েছে, তা লিখতে হয়। যেমন:

ভূমিকম্পসহনীয় বিল্ডিং

Occupancy Category: I,II

Importance factor,I: 1

Seismic design category of building: See BNBC Table 6.2.18

Zone: 1

Zone coefficient: 0.12

Town: Gopalganj

Structural Type: Concrete moment-resisting frames

Seismic Force Resisting System: C. No Shear wall 5. Intermediate reinforced concrete moment frames

Response Reduction factor, R: 5

আপনার জমি, জমির লোকেশন ও সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী মানগুলো বদলে যায়।

ঘূর্ণিঝড়সহনীয় বিল্ডিং

ঘূর্ণিঝড়সহনীয় বিল্ডিং করতে হলে জমির লোকেশন অনুযায়ী বিল্ডিংয়ে কতটুকু বাতাসের চাপ লাগতে পারে, তা বিবেচনা করতে হয়; কোডে এগুলোর বিস্তারিত বর্ণনা আছে। তার কিছু নমুনা এখানে দেওয়া হলো:

case 1: All components, cladding, low rise building.

Enclosed Building

Type:  Residential Building

Soil Type: SC

Location: Madaripur

Basic Wind Speed, V: 68.1 m/s

Exposure Category: A

Building Height, h (Above GL): 10.36

Width perpendicular to the wind direction, B: 10.29

Parallel to the wind direction, L: 16.46

Framing Type: CMRF

Damping Ratio: 0.02

Gust Effect Factor: 0.85

Importance factor,I: 1

Velocity Pressure,qz: 2.42

এসব ভ্যালু ইনপুট দিয়ে তারপর একটি বিল্ডিংয়ের ফ্রেম ডিজাইন করা হয়। জমির লোকেশন এবং বিল্ডিংয়ের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা অনুযায়ী এসব ভ্যালু বদলে যায়।

এ ছাড়া ডেড লোড ও লাইভ লোড কোড অনুযায়ী প্রয়োগ করে তারপর ডিজাইন করা হয়।

  • ফাউন্ডেশন লে-আউট প্ল্যান।
  • কলাম লে-আউট প্ল্যান।
  • পাইল ডিজাইন অথবা ফুটিং ডিজাইন।
  • পাইল ক্যাপ ডিজাইন।
  • কলাম ডিজাইন।
  • শিয়ার ওয়াল ডিজাইন।
  • সেপটিক ট্যাংক ডিজাইন।
  • পানির ট্যাংক ডিজাইন।
  • গ্রেড বিম ডিজাইন।
  • সিঁড়ি ডিজাইন।
  • ছাদের আউটলাইন মাপসহ বিমের লে-আউট।
  • ছাদের ডিজাইন।
  • লিফট ছাদের ডিজাইন।
  • ছাদের ওপরে পানির ট্যাংক ডিজাইন। 
  • ফলস ছাদ ও লিন্টেল ডিজাইন।

১. ফাউন্ডেশন লে-আউট প্ল্যান Foundation Layout plan


ফাউন্ডেশন লে-আউট প্ল্যান Foundation Layout plan
ফাউন্ডেশন লে-আউট প্ল্যান Foundation Layout plan

ফাউন্ডেশন লে-আউট প্ল্যান Foundation Layout plan: এখানে কোন ধরনের ফাউন্ডেশন করা হয়েছে এবং তার আকার কেমন, তা এই ড্রইং দেখে বোঝা যায়। 

এখানে কলামগুলো লে-আউট করার জন্য গ্রিড লাইন দেওয়া থাকে, আর ফাউন্ডেশনের মাপ গ্রিড লাইন থেকে কোনো পাশে কমবেশি হলে তাও দেওয়া থাকে। বাড়ির ডিজাইন ও নকশার মধ্যে ফাউন্ডেশন লে-আউট খুব গুরুত্বপূর্ণ। 


২. কলাম লে-আউট প্ল্যান Column Layout Plan


কলাম লে-আউট প্ল্যান Column Layout Plan
কলাম লে-আউট প্ল্যান Column Layout Plan

কলাম লে-আউট প্ল্যান Column Layout Plan: গ্রিড লাইন যেহেতু কলামের একপাশে থাকে, অন্য পাশে কতটুকু বাড়তি আসছে, তা এই ড্রইং থেকে বোঝা যায়। 

এবং এখান থেকেই গ্রিড লে-আউট করা হয়, ফলে কলামের সঠিক অবস্থান বের করা যায়। বাড়ির ডিজাইন ও নকশার মধ্যে কলাম লে-আউট খুব গুরুত্বপূর্ণ। 

৩. ফুটিং ডিটেইলস / বিস্তারিত Footing Details:


ফুটিং ডিটেইলস / বিস্তারিত Footing Details
ফুটিং ডিটেইলস / বিস্তারিত Footing Details

ফুটিং ডিটেইলস / বিস্তারিত Footing Details: বাড়ির ডিজাইন ও নকশার মধ্যে ফুটিং খুব গুরুত্বপূর্ণ, কারণ ফুটিং একটি ভবনের সমস্ত লোড মাটিতে পৌঁছে দেয়। 

ভবনের নিরাপত্তার জন্য মাটির সর্বোচ্চ লোড বহনক্ষমতার ৩ ভাগের এক ভাগ ধরে ভবনের ফুটিং বা বেজ নির্ধারণ করা হয়। 

৪. কলাম সিডিউল / কলামের রডের পরিমাণ Column Schedule:


Earthquake resistant column; ভূমিকম্প প্রতিরোধী কলাম;
Earthquake resistant column; ভূমিকম্প প্রতিরোধী কলাম;

কলাম সিডিউল / কলামের রডের পরিমাণ Column Schedule: কলামের নাম অনুসারে প্রতিটি কলামের দৈর্ঘ্য-প্রস্থের মাপ, রডের পরিমাণ, টাইয়ের বিন্যাস এবং ক্লিয়ার কভার এখানে দেওয়া থাকে। বাড়ির ডিজাইন ও নকশার মধ্যে কলাম খুব গুরুত্বপূর্ণ। 


ফুটিং ডিটেইলস বিস্তারিত Footing Details
ফুটিং ডিটেইলস বিস্তারিত Footing Details

ফুটিং ডিটেইলস / বিস্তারিত Footing Details: ফুটিং মাটির কতটুকু নিচে যাবে, এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা কত হবে, এবং কত মিলিমিটার রড কত দূরত্ব পরপর বসবে — এসব এখানে দেওয়া থাকে। বাড়ির ডিজাইন ও নকশার মধ্যে ফুটিং খুব গুরুত্বপূর্ণ। 

৫. গ্রেড বিমের রডের পরিমাণ Grade Beam Rod:


গ্রেড বিমের রডের পরিমাণ Grade Beam Rod
গ্রেড বিমের রডের পরিমাণ Grade Beam Rod

গ্রেড বিমের রডের পরিমাণ Grade Beam Rod: গ্রেড বিম সাধারণত নিচতলার ফ্লোরের ওপরের তল থেকে তিন ইঞ্চি নিচে হয়। তবে যুক্তিসংগত কারণে ইঞ্জিনিয়ার চাইলে কিছুটা নামিয়ে দিতে পারেন।  

সাধারণভাবে এটি ফুটিং ও প্রথম ছাদের মাঝে করা হয়। খেয়াল রাখতে হবে, গ্রেড বিম থেকে প্রথম তলার ছাদের দূরত্ব যেন এমন না হয় যে কলামটি লং কলাম হয়ে যায়। বাড়ির ডিজাইন ও নকশার মধ্যে গ্রেড বিম খুব গুরুত্বপূর্ণ। 

৬. সিঁড়ির রডের হিসাব Stair Details:


সিঁড়ির রডের হিসাব Stair Details
সিঁড়ির রডের হিসাব Stair Details

সিঁড়ির রডের হিসাব Stair Details:  অধিকাংশ জমির মালিক একটি সাধারণ ভুল করেন — সিঁড়ির ল্যান্ডিং লেভেলে বিম দিতে চান না। 

এটি একটি মস্ত বড় ভুল। সিঁড়ি করলে তার দুই পাশে বিম দিতেই হবে। সিঁড়ির নিচ দিয়ে কোনো ঢোকার পথ না রাখাই ভালো। বাড়ির ডিজাইন ও নকশার মধ্যে সিঁড়ি খুব গুরুত্বপূর্ণ। 

৭. বিম ছাদ ( One way slab or Two-way Slab)


বিম ছাদ ( One way slab or Two-way Slab)
বিম ছাদ ( One way slab or Two-way Slab)

বিম ছাদ ( One way slab or Two way Slab): বাংলাদেশের প্রেক্ষাপটে বিম ছাদ করাই সবচেয়ে ভালো। SMRF-এ বিম ছাড়া ছাদ করা যাবে না। বিম ছাড়া ছাদকে ফ্ল্যাট প্লেট ছাদ বা ফ্ল্যাট ছাদ বলে। 

কিন্তু  ‘কনসিল’ ছাদ নামে কোনো স্বীকৃত ছাদ নেই, আর এ ধরনের ছাদ করা অনেক ঝুঁকিপূর্ণ। কষ্টের টাকায় বাড়ি করতে গিয়ে ভুল করা যাবে না। বাড়ির ডিজাইন ও নকশার মধ্যে ছাদ খুব গুরুত্বপূর্ণ। 

এখানে বাড়ির ডিজাইনের কিছু গুরুত্বপূর্ণ নকশা দেখানো হয়েছে।

বাস্তবে আরও অনেক ড্রইং হয়; একটি প্রজেক্টের সম্পূর্ণ ডিজাইন ও নকশায় ৬০ থেকে ৮০ পৃষ্ঠা প্রয়োজন হয়।

 
আপনার বাড়ির ডিজাইন ও নকশার প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। 

চিঠি লিখুন

আপনার মূল্যবান মতামত লিখুন 

ক্লায়েন্টদের কিছু প্রশ্ন

অনেক সময় ক্লায়েন্টরা ফোন করে কিছু বিষয় জানতে চান। নিচে এমন কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। 



আপনারা কী কী কাজ করেন?

বাড়ি করার জন্য আমরা সব ধরনের কাজ করে থাকি। 



আপনাদের অফিস কোথায়?

আমাদের অফিস গোপালগঞ্জ সদরে; ঢাকার অফিস বর্তমানে বন্ধ। 



আপনারা কি অনলাইনে কাজ করেন?

হ্যাঁ, করি। 



আপনারা কি আমাদের এখানে এসে জমি দেখে যাবেন?

জি, অবশ্যই। 



আপনারা কি অনলাইনে বাড়ির প্ল্যান ও ডিজাইনের কাজ করেন?

হ্যাঁ, আমরা অনলাইনে বাড়ির প্ল্যান ও ডিজাইনের কাজ করি। আপনার এলাকায় আমাদের অফিস না থাকলে

আমরা অনলাইনেই কাজ করি।



আপনাদের পেমেন্ট পদ্ধতি কী?

আমরা প্রি-পেইড পদ্ধতিতে কাজ করি। কাজের শুরুতে বায়না হিসেবে ২০% পেমেন্ট নিয়ে থাকি। 


আমাদের ইঞ্জিনিয়ারিং টিম


Civil-Engineer
BSc Engineer (Civil)(MIEB #39461)

architect
architect

Electrical-Engineer
Electrical-Engineer

assistant-architect
assistant-architect

বাড়ির ডিজাইনের জন্য যোগাযোগ করুন।  আমাদের বাড়ির নকশার ভিডিও দেখুন।

৭ শতক জমিতে ডুপ্লেক্স বাড়ি: front elevation

ডুপ্লেক্স বাড়ির ডিজাইনগুলো দেখুন 

অল্প-জায়গায়-বাড়ির-নকশা

২ তলা বাড়ির ডিজাইনগুলো দেখুন 

৫ শতক জমিতে তিন ইউনিট ৩ তলা

৩ তলা বাড়ির ডিজাইনগুলো দেখুন 

২১৩৭ বর্গফুট তিন রুমের বাড়ির ডিজাইন

৪ তলা বাড়ির ডিজাইনগুলো দেখুন 

৫ তলা বাড়ির ডিজাইন

৫ তলা বাড়ির ডিজাইনগুলো দেখুন 

৫ শতাংশ জমিতে ৬ তলা বাড়ির ডিজাইন

৬ তলা বাড়ির ডিজাইনগুলো দেখুন 


চার রুমের বাড়ির নকশা
চার রুমের বাড়ির নকশা

তিন রুমের বাড়ির নকশা
তিন রুমের বাড়ির নকশা

অল্প জায়গায় বাড়ির নকশা
অল্প জায়গায় বাড়ির নকশা

জমির হিসাব
জমির হিসাব

বাড়ির ভিডিও
বাড়ির ভিডিও

সুন্দর বাড়ির ডিজাইন, Barir Design , Home Design
সুন্দর বাড়ির ডিজাইন, Barir Design , Home Design

3d house design
3d house design

দ্বিতীয় তলা: ৩৮ x ৭৮ ফুট, তিন রুমের নকশা
দ্বিতীয় তলা: ৩৮ x ৭৮ ফুট, তিন রুমের নকশা

যোগাযোগ

আপনার জমির জন্য সঠিক ডিজাইন নিয়ে কথা বলুন

জমির মাপ ও প্রয়োজন জানালে আমরা উপযুক্ত প্ল্যান ও খরচের ধারণা দিতে পারব।

ফোন করুনহোয়াটসঅ্যাপ