বাড়ির ডিজাইন খরচ কত?
বাড়ির ডিজাইন খরচ কোন কোন সেবা ও কাজের পরিধির ওপর নির্ভর করে, তা জানুন। ফ্লোর প্ল্যান, 3D ও স্ট্রাকচারাল ডিজাইনের কোটেশন বুঝে সিদ্ধান্ত নিন।
আপনার প্রজেক্ট, এক জায়গায়
আপনার ভবন তৈরির খরচ কত হতে পারে?
তলার সংখ্যা, ছাদের আয়তন, মিস্ত্রির ধরন ও ভূমিকম্প অঞ্চল অনুযায়ী প্রাথমিক বাজেট দেখুন। লগইন করে ফ্রি হিসাব ব্যবহার করুন অথবা আপনার প্রকল্পের জন্য সেবার অনুরোধ পাঠান।
অ্যাকাউন্ট খোলা ও প্রাথমিক খরচের হিসাব বিনামূল্যে। নকশা ও অন্যান্য সেবার ফি লিখিত কোটেশন অনুযায়ী।
কত তলা বাড়ির ডিজাইনে কত খরচ? বাড়ির ডিজাইন ও প্ল্যানের খরচ কত?
বাড়ির ডিজাইন বা প্ল্যানের খরচ কত হবে, তা অনেক কিছুর ওপর নির্ভর করে — সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কত তলা করবেন এবং ছাদের মাপ কত বড় হবে।
এরপর নির্ভর করে আপনি কেমন আর্কিটেকচার ভিউ চাইছেন এবং ভবনের স্ট্রাকচার ডিজাইনের ওপর। বাকি সব নিচে আলোচনা করা হলো।
বাড়ির ডিজাইনের জন্য যোগাযোগ করুন।
বাড়ির ডিজাইন খরচ কত?
কত তলা বাড়ির ডিজাইনে কত খরচ?
বাড়ির ডিজাইনের আগের প্রস্তুতি
বাড়ির ডিজাইনের আগে প্রস্তুতি হিসেবে পরিবারের সবাইকে নিয়ে একটি বৈঠক করবেন। কয়টি রুম, কয়টি বাথরুম, কয়টি বারান্দা লাগবে — এসব আগে থেকেই চূড়ান্ত করে রাখবেন। এরপর অনলাইনে কিছু বাড়ির ডিজাইন ও নকশা দেখে নেবেন।
কোন ধরনের নকশা ও ডিজাইন প্রয়োজন, তা আগে থেকে ঠিক করে রাখবেন; বারান্দার ডিজাইনসহ পুরো বাড়ির একটি পরিপূর্ণ ধারণা রাখবেন। তারপর ডিজাইনের খরচ জেনে একজন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের সঙ্গে কথা বলবেন।
বাড়ির ডিজাইন করাতে চাইলে এই ফর্মটি পূরণ করুন
প্ল্যান করার আগে আপনারা কি জমি দেখতে আসেন?
প্রয়োজনে আমরা জমি দেখতে আসি, তবে না দেখেও প্ল্যান করা যায়। আমরা যা করি:
প্রথমে ক্লায়েন্টের কাছ থেকে জমির আশপাশের অবস্থান, রাস্তার প্রস্থ, রাস্তা থেকে জমি কতটুকু উঁচু বা নিচু এবং আশপাশে কী কী স্থাপনা আছে — তা জেনে নিই;
পানির স্তর কতটুকু নিচে, বন্যায় কী পরিমাণ পানি ওঠে, রাস্তা উঁচু হওয়ার সম্ভাবনা আছে কি না — এসব জানতে পারলে এবং জমির ছবি দেখতে পেলে জমিতে না গিয়েও প্ল্যান করা যায়, কোনো অসুবিধা হয় না।
জমি মাপার নিয়ম কী?
জমি মাপার নিয়ম: জমি খুব বেশি আঁকাবাঁকা না হলে ফিতা দিয়ে মাপা যায়। তবে খেয়াল রাখতে হবে ফিতায় যেন বেশি টান না পড়ে — অল্প টানে, জমির সঙ্গে লাগিয়ে মাপতে হবে; উঁচু করে মাপলে ভুল হবে। সকালে মাপতে পারলে ভালো হয়। তাপমাত্রা ২০ থেকে ২৫ ডিগ্রি থাকা অবস্থায় মাপা সবচেয়ে ভালো।
জমি মাপার সময় আগে জমির ৪ পাশের মাপ নেবেন, তারপর
২টি কর্ণ মাপতে হবে।
প্রতিটি কোনা থেকে ৫ ফুট দূরে ২ পাশে চিহ্ন দিয়ে অতিভুজ মাপতে হবে; এভাবে প্রতিটি কোনা মাপতে হবে।
এ ছাড়া সামনের রাস্তার প্রস্থ ও নাম এবং জমির উত্তর দিক কোন পাশে, তাও উল্লেখ করতে হবে।
বেজ লাইন কী?
জমির যে বাহু সরাসরি মাপা যায় এবং সবচেয়ে লম্বা, সেটিই বেজ লাইন। বেজ লাইন মাপা খুব গুরুত্বপূর্ণ; এটি না মাপলে জমির আকার বোঝা যায় না।
চেক লাইন কী?
বেজ লাইন ঠিক হলো কি না, তা মূল রেখার সঙ্গে মিলিয়ে দেখার জন্য যে রেখা টানা হয়, তাকে চেক লাইন বলে।
এভাবে ডিজিটাল সার্ভে মেশিন ছাড়াও মাপা যায়।
তবে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বা সার্ভেয়ারকে দিয়ে মাপাবেন।
আমাদের সঙ্গে বাড়ির নকশার কাজ করার পদ্ধতি
প্রথমে ক্লায়েন্টের চাহিদামতো ফ্লোর প্ল্যান করে দেব,
পরে কোনো পরিবর্তন চাইলে তা ঠিক করে দেব।
এরপরও ফ্লোর প্ল্যানে কোনো পরিবর্তন লাগলে আপনার অ্যান্ড্রয়েড ফোন, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার দিয়ে আমাদের কম্পিউটারের সঙ্গে যুক্ত হতে পারবেন।
তখন আপনার মনে হবে, আপনি আমাদের অফিসে এসে পাশে বসে প্ল্যান করা দেখছেন।
স্ক্রিন শেয়ারের জন্য আমরা TeamViewer, Microsoft Teams ও Google Meet ব্যবহার করি। আপনি অন্য কোনো software-এ অভ্যস্ত হলে আমরা সেটিও ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই।
বাড়ির ডিজাইন ও প্ল্যানের খরচ
আপনি যত বেশি বৈচিত্র্যময় নকশা চাইবেন, খরচ তত বেশি পড়বে। বেশি মোল্ডিং চাইলে সময়ও বেশি লাগে, তাই ডিজাইন ও প্ল্যানের খরচ বাড়ে।
আমাদের বাড়ির কাজগুলো দেখুন এবং আপনি কেমন প্ল্যান চান, বিস্তারিত বলুন।
তবে আমরা সবসময় সাশ্রয়ী খরচে সুন্দর ও আকর্ষণীয় প্ল্যান করে থাকি।
বাড়ি করতে ফাউন্ডেশনে কত খরচ হয়?
ফাউন্ডেশনের ধরনের ওপর ভিত্তি করে খরচ নির্ধারিত হয়। নিচে কিছু ভিডিও দেওয়া হলো, যেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি।
https://youtu.be/ivrNwKXF-GYhttps://youtu.be/0GIJ4xhV99Qhttps://youtu.be/nxZ4D2sy1Yghttps://youtu.be/FchET1TfhaQhttps://youtu.be/ac8QxaP9MhIhttps://youtu.be/b55c9A_4alc
আমাদের কাছে আপনি সব ধরনের সেবা পাবেন। প্রত্যেক ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টের কাজের অভিজ্ঞতা 10 বছরের বেশি; নিশ্চিন্তে আমাদের ওপর নির্ভর করতে পারেন।
বাড়ির ডিজাইনের জন্য যোগাযোগ করুন। আমাদের বাড়ির নকশার ভিডিও দেখুন।
মসজিদের ডিজাইন দেখুন
অনেক কিছুর ওপর ভিত্তি করে আমরা বাড়ির ডিজাইনের খরচ নির্ধারণ করি।
বাড়ির ডিজাইন খরচ কত হবে, তা এক কথায় বলা যায় না।
আমাদের কাছে আপনি সব ধরনের সেবা পাবেন। প্রত্যেক ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টের কাজের অভিজ্ঞতা 10 বছরের বেশি; নিশ্চিন্তে আমাদের ওপর নির্ভর করতে পারেন।
বাড়ির ডিজাইনের জন্য যোগাযোগ করুন। আমাদের বাড়ির নকশার ভিডিও দেখুন।
মসজিদের ডিজাইন দেখুন
অনেক কিছুর ওপর ভিত্তি করে আমরা বাড়ির ডিজাইনের খরচ নির্ধারণ করি।
বাড়ির ডিজাইন খরচ কত হবে, তা এক কথায় বলা যায় না।
ছবির গ্যালারি
ছবিতে চাপ দিয়ে বড় করে দেখুন। ফ্লোর প্ল্যানসহ প্রতিটি ছবি সম্পূর্ণ দেখা যাবে।













প্রয়োজনীয় প্রশ্নের উত্তর
দুটি কোটেশন তুলনা করলে কোন অংশ দেখব?
কোন সেবা, কতটুকু ড্রয়িং, কী বিশ্লেষণ, কোন সংশোধন এবং কী সরবরাহের ধাপ আছে, তা পাশাপাশি দেখুন। একই পরিধি ধরে তুলনা করলে ফি নিয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
ডিজাইনের ফি ও নির্মাণ খরচ কি এক?
ডিজাইন ও পরামর্শসেবার ফি এবং নির্মাণের উপকরণ, শ্রম ও অন্যান্য ব্যয় আলাদা খাত। কোটেশন পড়ার সময় কোন অঙ্কটি কোন কাজের জন্য, তা পরিষ্কারভাবে বুঝে নিন।
যোগাযোগ
আপনার জমির জন্য উপযুক্ত নকশা নিয়ে প্রাথমিক পরামর্শ নিন
জমির মাপ, ভবনের ব্যবহার ও পরিকল্পনা জানালে আমরা পরবর্তী উপযুক্ত ধাপটি বুঝতে সাহায্য করব।