৪ তলা বাড়ির ডিজাইন
তিন বেডরুমের ৪ তলা বাড়ির ডিজাইন কংশুর, গোপালগঞ্জ

তিন রুম ৪ তলা বাড়ির ডিজাইন কংশুর গোপালগঞ্জ “পদ্মবিল পাশে” 4 তলা বিশিষ্ট বাড়ির ডিজাইন
তিন রুম ৪ তলা বাড়ির ডিজাইন কংশুর গোপালগঞ্জ “পদ্মবিল পাশে” 4 তলা বিশিষ্ট বাড়ির ডিজাইন: ক্লায়েন্ট একটি ভবনের সামনের ছবি আমার কাছে নিয়ে এসেছিলেন, তাঁর এই রকমের আউটলুক প্রয়োজন। সামনের দৃশ্যটা যেন এমন হয়। যদিও সেই ভবনটি দুই তলার ছিল, কিন্তু ক্লায়েন্ট চার তলা করতে চাচ্ছিলেন।
তারপরে ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট ছিল। তিনি চাচ্ছিলেন ড্রইংরুম থেকে মাস্টার বেডরুমের বারান্দাতে যেন যাওয়ার একটা বাইপাস রাস্তা থাকে। মাস্টার বেডরুমের বারান্দা যেন অনেক বড় হয়।
তিন রুমের নকশা চাচ্ছিলেন এবং বাথরুম চাচ্ছিলেন চারটি। সব থেকে মজার ব্যাপার হলো মাস্টার বেডের সাথে একটা ছোট বিছানা রাখার জায়গা রাখা। আমাদের ফ্লোর প্ল্যানটা দেখেন, মাস্টার বেডরুমটা দেখেন।
আমি যখন প্রথমবার সাইট ভিজিট করতে যাই, আমি দেখতে পারি প্রজেক্টটা অনেক নিচু। আমরা এখানে যথেষ্ট উঁচু করেছি। পাশেই আমাদের কংশুর টেকেরহাট রাস্তা কিন্তু প্লটে আসার জন্য কোনো রাস্তা ছিল না। আমরা রাস্তা করেছি, জমি উঁচু করেছি।
ঠিকানা : কংশুর, গোপালগঞ্জ কংশুর বাস স্ট্যান্ডের পাশে, মধুমতি নদীর পূর্ব পারে রাস্তার পূর্ব পাশে। গোপালগঞ্জ এ গোপালগঞ্জ.
নিচতলার প্ল্যান
৪ তলা বাড়ির ডিজাইন নিচতলা: আমি যেটা দেখলাম ক্লায়েন্টের পারিবারিক বন্ধন অনেক ভালো। ঈদের সময় সবকটি ভাই-বোন এক জায়গাতে আসে এবং মিলেমিশে থাকে। আজকাল এমন দেখা যায় না।

এই জন্য ক্লায়েন্ট চাচ্ছিলেন নিচতলায় খাবারের আয়োজন যেন করা যায়। তার জন্য পর্যাপ্ত ডাইনিংয়ের ব্যবস্থা, বেসিন ব্যবস্থা ও পানির ব্যবস্থা।

আমরা তা করেছি, সেই সাথে আমরা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছি। নিচতলায় আমাদের দুটো বেডরুম আছে, একটা কমন বাথরুম আছে ও গার্ড রুম আছে।
এই ভবনটার পিছনে ক্লায়েন্টের পুরোনো বাড়ি। এই জন্য আমরা উত্তর পাশে একটা দরজা রেখেছি যেন যাতায়াত করতে সুবিধা হয়।
দুই তলা থেকে চারতলা প্ল্যান
৪ তলা বাড়ির ডিজাইন প্রথম তলা: আমাদের ছাদ ২১৩৭ স্কয়ার ফুট। এত বড় একটা ফ্ল্যাট কিন্তু মাত্র তিনটা বেডরুম। একটু ফ্রীলি থাকার জন্য আছে অনেক কমন স্পেস।

আমাদের এখানে
তিনটি বেডরুম আছে
চারটি বাথরুম আছে
ড্রইং ডাইনিং রুম আছে
স্টোর রুম আছে
রান্নাঘর আছে
আর আলাদা একটি ডাইনিং রুম আছে
ছোট ছেলের রুমের সাথে বড় একটি বারান্দা আছে
এবং রাস্তার দিকের রুমের সাথে বড় খোলা বারান্দা আছে।
ছাদের ডিজাইন

3D হাউস ডিজাইন
3D বিল্ডিং ডিজাইন: আমাদের সাথে ক্লায়েন্টের যখন কথা হয়, তিনি আমাদের একটা ছবি দিয়েছিলেন কেমন আমরা করে দিতে পারি। কিন্তু ছবিটা দুই তলার, আর ক্লায়েন্ট করবেন চারতলা। তখন এই বিষয়টি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল।

আমরাও চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। কারণ রিয়েলিস্টিক করে তুলতে হবে। যেমন বাড়ির ছবি আমাদের কে দেখিয়েছেন তার থেকে ভালো আমাদেরকে করে দিতে হবে।

প্রথমে আমরা যে ছবিটা ক্লায়েন্টকে দেখিয়েছিলাম, ক্লায়েন্ট মোটামুটি খুশি হয়েছেন। পরে ক্লায়েন্ট যখন বাসায় গিয়েছিলেন, তারপর তিনি কিছু পরিবর্তন চাচ্ছিলেন। আমরা ক্লায়েন্টের সমস্ত পরিবর্তনগুলোকে হাসিমুখে সুন্দর করে করে দিলাম। দিন শেষে ক্লায়েন্ট খুশি, আমিও খুশি।
২১৩৭ স্কয়ার ফুট তিন রুমের বাড়ির ডিজাইন ২১৩৭ স্কয়ার ফুট তিন রুমের বাড়ির ডিজাইন
বাড়ির স্ট্রাকচারাল ডিজাইন
আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ অনুযায়ী ডিজাইন করেছি। একটা বাড়ির কলাম ডিজাইনের একটা কলাম যদি ভুল থাকে তাহলে সম্পূর্ণ ভবনই ঝুঁকিপূর্ণ হয়। আমরা খুব সতর্কতার সাথে ডিজাইন করেছি।
২১৩৭ স্কয়ার ফুট তিন রুমের বাড়ির ডিজাইন

এস্টিমেট
৪ তলা বাড়ির ডিজাইন ফাউন্ডেশন খরচ
৪ তলা ভবনের ফাউন্ডেশন খরচ: এটি ফুটিং ফাউন্ডেশন, আমরা এই ভবনের ফাউন্ডেশন খরচের বিস্তারিত বিবরণ দিচ্ছি।
বেজে মাটি কাটা ছিল ৪৯২৮ ঘন ফুট
মেকাডামে ইট লেগেছে ১৪০০ পিস
বালু লেগেছে ১৪০০ ঘন ফুট
খরচ ১ লক্ষ ৮৩ হাজার টাকা
সিসি কাজের হিসাব: ৩৮ হাজার টাকা
ফুটিং এর কাজের হিসাব: ২ লক্ষ ৯৮ হাজার টাকা
ছোট কলামে ১ লক্ষ ২০ হাজার টাকা
মেস্তরি খরচ ১ লক্ষ ৭০ হাজার টাকা
৪ তলা ভবনের ফাউন্ডেশন খরচ: ৮ লক্ষ ১০ হাজার টাকা
অন্যান্য হিসাব
| গ্রেড বিম | 131,265 | ||
| টিপিক্যাল কলাম | 121,192 | ||
| সিঁড়ি | 35,162 | ||
| রুফ বিম | 242,860 | ||
| স্ল্যাব | 326,091 | ||
| ইটের কাজ | 204,540 | ||
| অভ্যন্তরীণ দেয়াল প্লাস্টার | 36,961 | ||
| বাইরের দেয়াল প্লাস্টার | 11,606 | ||
| ফ্লোর টাইলস | 238,825 | ||
| টয়লেট ফ্লোর এবং ওয়াল টাইলস | 56,843 | ||
| আন্ডারগ্রাউন্ড পানির ট্যাংক | 130,643 | ||
| সেপটিক ট্যাংক | 87,849 | ||
| লেবার খরচ | 2137 স্কয়ার ফুট | 260 টাকা/স্কয়ার ফুট | 555,620 |
এই রকম সুন্দর স্থাপত্য নকশা করার জন্য যোগাযোগ করুন
বাড়ির ভিডিও দেখুন


