ডুপ্লেক্স বাড়ির ডিজাইন
চার রুমের ডুপ্লেক্স বাড়ির নকশা

চার রুমের ডুপ্লেক্স বাড়ির নকশা, 4 বেডরুম ডুপ্লেক্স ডিজাইন।
চার রুমের ডুপ্লেক্স বাড়িছোট ও রুচিশীল পরিবারের পছন্দ চার রুমের ডুপ্লেক্স বাড়ি। আপনি যদি একটু খোলামেла পরিবেশে থাকতে চান তবে আপনার এই চার রুমের ডুপ্লেক্স বাড়ির নকশা পছন্দ হবে। আমাদের একটি কাজ আজকে দেখাবো।
আমাদের এই প্রজেক্টে বাড়ির সামনে অনেক খোলা জায়গা রেখেছি।বাড়ির সামনে খোলা জায়গা রাখা প্রয়োজন, কারণ রাস্তা দিয়ে গাড়ি চলাচলের সময় ধুলাবালি ও শব্দ আসে। এছাড়া ফুল-ফলের বাগান করা, পার্কিংয়ের ব্যবস্থা করা এবং অনেক মানুষ আসলে দাঁড়ানোর জায়গার জন্য বাড়ির সামনের অংশ ফাঁকা রাখা ভালো। এতে বাড়ি দেখতেও সুন্দর লাগে।
আমরা এই প্ল্যানে বাড়ির সামনে ঝরনা করেছি এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রেখেছি।
ডুপ্লেক্স বাড়ির নিচতলা
প্রথমে সিঁড়ি বেয়ে আমরা দুই ফুট উপরে উঠলাম, এরপর জুতা রাখার জন্য একটি কেবিনেট করা হয়েছে। তার ডান পাশে ড্রইং রুম এবং তার উপরে ডাইনিং রুম, যা ড্রইং রুম থেকে আরও 18 ইঞ্চি উপরে; আমরা এখানে তিন ধাপে সিঁড়ি করেছি।

এখানে একটি গেস্ট বেডরুম, একটি বড় রান্নাঘর এবং একটি স্টোর রুম আছে। আর একটি রাউন্ড সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছি। সাথে চার পাশে চারটি বারান্দা আছে।
ডুপ্লেক্স বাড়ির দ্বিতীয় তলা
উপরের তলায় আমাদের চারটি বেডরুম আছে। প্রতিটি বেডরুমের সাথে বারান্দা, বড় বাথরুম, ড্রেসিং রুম এবং একটি ফ্যামিলি ডাইনিং রুম আছে। আর প্রতিটি বেডরুমে একটি করে কেবিনেট আছে।

বেডরুমের মাপ: ১৮’-০” X ১১’-৬”
বাথরুমের মাপ: ৮’-৬” X ৫’-৩”
বারান্দার মাপ ৭’-০” x ৪’-০”
এই রকম সুন্দর বাড়ির ডিজাইন করার জন্য যোগাযোগ করুন
বাড়ির ভিডিও দেখুন


