২ তলা বাড়ির ডিজাইন
৪ রুমের বাড়ির নকশা ও ডিজাইন, ২ তলা বাড়ি

৪ রুমের বাড়ির নকশা ও ডিজাইন বর্ণনা
৪ রুমের বাড়ির নকশা ও ডিজাইনটি বড় পরিবারের জন্য। আমরা এখানে বড় বড় রুম করে চার রুমের নকশা করেছি। প্রতি রুমে বারান্দা আছে। ৩টি টয়লেট আছে। ১৬ ফুট x ১৪ ফুট
২ দুই ইউনিট বিশিষ্ট বাড়ি
২ দুই ইউনিট বিশিষ্ট বাড়ি করা হয়েছে। এখানে প্রতিটি ইউনিটে ৪টি রুম আছে। ৩টি টয়লেট আছে। আর ৪টি বারান্দা আছে। একটি বড় রান্নাঘরও আছে।
- প্রজেক্ট এরিয়া: 1712 স্কয়ার ফুট X 2 ইউনিট + সিঁড়ি = 3533 স্কয়ার ফুট
- বেডরুম: 4 পিস
- বাথরুম: 3 পিস
- বারান্দা: 4 পিস

বাড়ির স্থাপত্য নকশা করার জন্য ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করলেন। ক্লায়েন্ট চার রুমের নকশা চেয়েছিলেন। তিনি বললেন যে তাদের ভাই-বোন অনেক, তাই পরিকল্পনাটি একটু বড়। তার ড্রইং রুম অনেক বড় লাগবে। বেডরুমগুলোও তিনি বড় চান।

আমাদের বললেন,
চারটি বেডরুমের মধ্যে ২টি বড় অর্থাৎ ১২ ফুট বাই ১৪ ফুট। দুটি বেড চেয়েছে ১০ ফুট বাই ১২ ফুট।
বাথরুমগুলোও তিনি বড় চেয়েছেন।
প্রতি রুমে বারান্দা চেয়েছেন।
তাঁর জমি প্রচুর ছিল। প্রথমে তাঁকে প্ল্যান করে ফেসবুকে দেখাই, তারপর তিনি কিছু পরিবর্তন দেন। সেগুলো ঠিক করে আবার দিই। তখনও তিনি সামান্য কিছু পরিবর্তন দেন। আবার ঠিক করে তাঁকে দিই। ক্লায়েন্ট খুব খুশি হলেন।
বাড়ির সামনের দৃশ্য ডিজাইন 3D
বাড়ি শুরু করলেই তো হয় না, দেখতেও সুন্দর হওয়া লাগে। কারণ
আজ টাকা কম, কাল টাকা হবে, তখন কিন্তু প্ল্যান করা না থাকলে আর কাজ হবে না। তাই বাড়ির সামনের দৃশ্য একজন আর্টিস্টই সাজিয়ে দেবেন। তারপরে আপনি সেই অনুযায়ী কাজ করতে পারবেন।

আর যদি না করেন, তবে যা হয় —
আপনার মেস্তরি ভাবে এক
আপনি ভাবেন আরেক
আর প্রতিবেশী ভাবে আরেক।
পরিবারের লোকজন ভাবে আরেক।
শেষ পর্যন্ত ভালো হয় না। তাই
বাড়ি সুন্দর দেখানোর জন্য অবশ্যই বাড়ির সামনের দৃশ্যের ডিজাইন
স্ট্রাকচারাল ডিজাইন
লোড কম্বিনেশনস
- 1.4ডি
- 1.2D + 1.6 এল + 0.5এলআর
- 1.2D + 1.6এলআর + এল
- 1.2D + 1.6এলআর + 0.8ডব্লিউ
- 1.2D + 1.6ডব্লিউ + এল
- 1.2D + 1.6ডব্লিউ + এল + 0.5এলআর
- 1.2D + 1.0ই + 1.0এল
- 0.9ডি + 1.6ডব্লিউ
- 0.9ডি + 1.0ই
৪ রুমের বাড়ির নকশা ও ডিজাইন দুই তলা বাড়ির জন্য লোড বের করে ফাউন্ডেশন ও কলাম ডিজাইন। ক্লায়েন্ট বললেন যেন 100 বছরের অধিক টিকে। আমি সেভাবেই ডিজাইন করলাম। ক্লায়েন্টকে বললাম 100 বছরের অধিক টিকার জন্য প্রথমে খেয়াল রাখতে হবে যত দেরিতে রডে মরিচা ধরানো যায়।
আর যত বেশি কংক্রিটের স্ট্রেন্থ বাড়ানো যায়। ইটের খোয়া 15% এর অধিক পানি শোষণ করে, তাই পাথরের খোয়া দিয়ে কাজ করতে হবে।
১০০ বছরের বেশি স্থাপনা টিকিয়ে রাখার জন্য প্রজেক্টে কংক্রিটের কোয়ালিটি বাড়ানো অন্যতম একটি হাতিয়ার। সব আবহাওয়ায় যদি আপনার কংক্রিট ঠিক থাকে, তবেই স্থাপনা অনেক দিন টিকে। তাই রডে মরিচা প্রতিরোধ করার জন্য ভালো কংক্রিট তৈরি করতে হবে।
রড ব্যবহার করবেন
- আনোয়ার ইস্পাত 500w
- একেএস 500w
- বিএসআরএম 500w
সিমেন্ট (সিমেন্ট দিবেন) বিডিএস ইএন সেম টু বি-এম ক্লিনকার 65-79%, এস-এল-ভি 21-35%
- হোলসিম সিমেন্ট
- আনোয়ার সিমেন্ট
- ফ্রেশ সিমেন্ট
দরজা
৪ রুমের বাড়ির নকশা ও ডিজাইনের দরজার জন্য, প্রধান দরজা ভালো ব্র্যান্ডের হতে পারে। আর যদি নিজে কাঠ কিনে কাজ করতে চায়, তাহলে কাঠের মধ্যে রস থাকতে পারে। রস দূর করার জন্য কাঠকে প্রথমে গাছ থাকা অবস্থায় গোড়া থেকে ৩ ইঞ্চি মাপে গাছের ছাল কেটে ফেলতে হয়।
তার ১ বছর পরে গাছ কাটতে হয়। তারপরে কাঠ পানিতে রেখে দিয়ে, তারপরে রোদে শুকাতে হয়। তারপরে গাছ মাপমতো কাঠ বানিয়ে ঘরের মধ্যে বাতাস চলাচল করে এমন জায়গায় রেখে দিতে হয়।
তারপরে দরজা বানালে ৯০% ভালো হতে পারে আশা করা যায়। তাই ভালো সিজিনিং করা কাঠ কেনাই ভালো।
মেইন দরজা: সলিড কাঠের দরজা (হতে পারে সেগুন কাঠ)
রুমের দরজা: ফ্ল্যাশ দরজা
বাথরুমের দরজা: প্লাস্টিকের দরজা অথবা পানি রোধক যেকোনো দরজা।
বারান্দার গ্রিল: বৃষ্টির স্পর্শে আসে এমন সব মেটাল এসএস হবে।
৪ রুমের বাড়ির নকশা এস্টিমেট খরচ হিসাব
সম্পূর্ণ প্রজেক্ট প্রাক্কলন সারসংক্ষেপ
৪ রুমের বাড়ির নকশা এস্টিমেট খরচ হিসাব এখানে ২ তোলার জন্য খরচ ধরা।
- 01. FOOTING CC WORKS : Cement: 60 bags, sand: 110 cft, Brick (nos) 1960
- 02. FOOTING RCC WORKS : সিমেন্ট: 221 ব্যাগ, সিলেট বালু: 250 cft, স্থানীয় বালু: 170 cft, ইট (সংখ্যা) 7495, রড: 2495 kg
- 03. PADESTRAL COLUMN : সিমেন্ট: 64 ব্যাগ, সিলেট বালু: 71 cft, স্থানীয় বালু: 48 cft, ইট (সংখ্যা) 2144, রড: 740 kg
- 04. GRADE BEAM: সিমেন্ট: 104 ব্যাগ, সিলেট বালু: 98 cft, স্থানীয় বালু: 98 cft, ইট (সংখ্যা) 3521, রড: 3350 kg
- 05. Ground Floor Reinforcement brickworks: সিমেন্ট: 139 ব্যাগ, সিলেট বালু: 0 cft, স্থানীয় বালু: 261 cft, ইট (সংখ্যা) 4750, রড: 1488 kg
- 06.TYPICAL COLUMN : সিমেন্ট: 75 ব্যাগ, সিলেট বালু: 84 cft, স্থানীয় বালু: 56 cft, ইট (সংখ্যা) 2535, রড: 1320 kg
- 07. ROOF BEAM: সিমেন্ট: 72 ব্যাগ, সিলেট বালু: 94 cft, স্থানীয় বালু: 41 cft, ইট (সংখ্যা) 2424, রড: 2550 kg
- 08. SLAB: সিমেন্ট: 321 ব্যাগ, সিলেট বালু: 241 cft, স্থানীয় বালু: 362 cft, ইট (সংখ্যা) 10950, রড: 4240 kg
- 09. Brickworks for partition wall: Cement: 135 bags, Local sand: 630 cft, Brick (nos) 24875
- মোট রড: 16,726 কেজি
- ইট: 64,881
- সিমেন্ট: 1490 ব্যাগ
- সিলেট বালু (এফ.এম 2.50 ন্যূনতম) (সিএফটি): 858
- স্থানীয় বালু: 3006 সিএফটি
নির্মাণকাজে যা অবশ্যই করতে হবে
কেমিকেল প্রয়োগ:
-
পানি কমানোর সংমিশ্রণ:
আমরা যখন কংক্রিট বানাই, তখন কী কী দিই? সিমেন্ট, বালি, খোঁয়া, পানি। এখন এই পানি যদি বেশি দিই, তাহলে মেস্তরিদের কাজ করতে সুবিধা হয় আর যদি কম দিই, তাহলে কাজ করতে অসুবিধা হয়। কংক্রিট ঢালাই করার পরে রোদে যখন পানি শুকিয়ে যায়, তখন কংক্রিটের মধ্যে ফাঁকা জায়গা তৈরি হয়।
তাই পানি বেশি দিলে কংক্রিট বেশি শক্তি অর্জন করতে পারে না। পানি কম দিয়ে যেন কংক্রিটকে সহজে ব্যবহারযোগ্য মনে হয়, সেজন্য পানি কম দিয়ে কেমিকেল ব্যবহার করা উচিত। অবশ্যই স্লাম্প টেস্ট করে পানির পরিমাণ ঠিক করে নিতে হবে।
-
Waterproofing Admixture:
রড কে যদি আপনি মরিচা ধরতে না দেন তাহলে আপনার বিল্ডিং অনেক দিন টিকে থাকবে। তাই আপনার উচিত হবে রডের কাছে যেন আদ্রতা না যায় মানে পানি না লাগে। তাই কংক্রিট কে পানি রোধী করা উচিত।
-
Curing admixture:
অনেক সময় দেখা যায় কিউরিং ঠিক মতো করা হয় না। অথচ আপনি যদি Cement CEM II BM সিমেন্ট ব্যবহার করেন তাহলে আপনার উচিত হবে ২৮ দিন কিউরিং করা। মাটির নিচের স্থাপনার জন্য ৭ দিন বস্তা বা চট দিয়ে পানি দিয়ে রাখতে হবে। পানি দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে।
কলাম এর জন্য আগে চট দিয়ে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে তার পরে সাদা পলিথিন দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। যেন বাষ্প বের না হয়। এভাবে করলে ৩ থেকে ৫ দিন পরে আবার একবার ভিজিয়ে দিয়ে ভালো করে ঢেকে টেপ মেরে দিতে হবে।
-
Heat Proofing Admixture:
টপ ছাদে দেখা যায় অনেক গরম হয়। বা পশ্চিম পাশের দেয়াল বেশ গরম হয়। যেখানে গরম হতে পারে সেখানে এই কেমিকেল দিয়া যেতে পারে।
আপনার ও যদি চার রুমের নকশা করার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
Concreate Mixing on site As per ACI 211.1-91 For mean 6000 psi
বাংলাদেশে বেশিরভাগ বিল্ডিং খুব কম সময় স্থাই হয়। তার অন্য তম প্রধান কারণ concreate mixing ভালো হয় না। তাই সঠিক নিয়ম এ কংক্রিট তৈরী করতে হবে। একটা কংক্রিট বেশি সময় স্থায়ী করার জন্য নুন্নতম 4000 psi করতে হয়। দুঃখের বিষয় উন্নত বিশ্বে 750 Mpa কংক্রিট বানায় আর আমরা 20 MPa বানাতে পারি না। ৪ রুমের বাড়ির নকশা ও ডিজাইন এর জন্য আমরা ভালো কংক্রিট করার চেষ্টা করছি।
- 750 Mpa =108778 psi
- 20 MPa = 2900 psi , 20 MPa এর কম শক্তি হলে তাকে ইঞ্জিনিয়ারিং এর ভাষায় কংক্রিট বলা হয় না। অনেক সময় দেখা যায় BUET টেস্ট এ ফেল করে।
তাই 4000 psi এর উপর কংক্রিট strength ডিজাইন করলে ভালো হয়। একটু টাকা বেশি গেলে ও ভালো হয়।
আমার ডিজাইন কংক্রিট স্ট্রেংথ 3500 psi হলে আমার কংক্রিট ডিজাইন করতে হবে 4700 psi,
সুতরং আমার নির্মাণ কাজে কংক্রিট বানাতে হবে 4700 psi এর বেশি। ACI 211.1-91 কোড এ তাই বলা আছে।
তাহলে 4700 psi করতে আমাকে যা যা করতে হবে:
Concreate mixing box
৪ রুমের বাড়ির নকশা ও ডিজাইন এর কংক্রিট এর কাজের মান ঠিক রাখতে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি।
Concreate mixing box বাক্স বানাতে হবে , যার মাপ হবে দর্ঘ প্রস্থ হবে ১৩ ১/৮, উচ্চতা হবে ৬ ইঞ্চি। তাহলে সিমেন্ট মাপ মতো যাবে। যা লাগবে তাই যাবে। অনেক সময় দেখা যায় মেস্তরি তা যে তাগাড়ি নিয়ে আসে একটা ছোট একটা বড়ো। যা ইঞ্জিনিয়ারিং ভিত্তি নাই।
পানি :
পানযোগ্য পানি ব্যবহার করতে হবে। পানির মধ্যে কোনো প্রকার মাটি, বালি, কাদা, গাছের পাতা, পলিব্যাগ বা গাছের ছাল থাকা যাবে না। আর্সেনিকমুক্ত ও আয়রনমুক্ত পানি দিয়ে মিক্সিং করতে হবে।
বালি / স্যান্ড :
ভালো বালি দিতে হবে। মোটা বালু / সিলেট ৭০% আর সাদা বালু ৩০% মিক্সিং করে দিতে হবে। সাদা বালু আগে পানি দিয়ে পরিষ্কার করতে হবে। কারণ সাদা বালু বেশি চিকন হয়। আর সাদা বালুর মধ্যে ০.০৭৫ মিমি-এর ছোট দানা রাখা যাবে না। তাই পরিষ্কার করতে হবে। ০.০৭৫ মিমি বালির মধ্যে যা থাকে সেটা আসলে ময়লা।
- লাল বালু 2.5 FM
- সাদা বালু 1.2 FM হবে
খোয়া বা কোর্স এগ্রিগেটেড :
খুয়া হিসেবে পিকেট ইট ব্যবহার করতে আমি একদম মানা করি। কারণ পিকেট ১৫% পানি শোষণ করে। সেখানে পাথর ১%-এর কম। আর যদি পানি বেশি চুষে খায়, তাহলে রডে মরিচা ধরে; তাই সম্ভব হলে পাথরের খোয়া দেবেন। আপনার বিল্ডিংয়ের খরচ পাথর দিলে একটু বাড়বে, কিন্তু অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়
খুয়া যেন সব এক সাইজ না হয়।
- 20 মিমি সাইজ – ন্যূনতম 90% – সর্বোচ্চ 100%
- 12 মিমি সাইজ – ন্যূনতম 40% – সর্বোচ্চ 75%
- 9.5 মিমি সাইজ – ন্যূনতম 30% – সর্বোচ্চ 60%
- 4.8 মিমি সাইজ – ন্যূনতম 00% – সর্বোচ্চ 5%
- 2.4 মিমি সাইজ – ন্যূনতম 0% – সর্বোচ্চ 0%
এই রকম সুন্দর ৪ রুমের বাড়ির নকশার জন্য যোগাযোগ করতে পারেন
৪ রুমের বাড়ির নকশা ও ডিজাইন দেখতে আমাদের প্রজেক্ট দেখুন
বাড়ির ডিজাইনের জন্য যোগাযোগ করুন। আমাদের বাড়ির নকশার ভিডিও দেখুন।
মসজিদের ডিজাইন দেখুন


