৪ তলা বাড়ির ডিজাইন
৫৫x৩৭ ফুট দুই রুমের দুই ইউনিট চার তলা বাড়ির নকশা

৫৫x৩৭ ফুট দুই রুম দুই ইউনিট
৫৫x৩৭ ফুট দুই রুম দুই ইউনিট: বাড়ির নকশা 1743 স্কয়ার ফুট-এর মধ্যে। কোনো ক্লায়েন্ট যদি এমন ভবন নির্মাণ করতে চান, তবে এই প্ল্যানটি দেখতে পারেন। আশা করি পছন্দ হবে। রুমগুলো মোটামুটি বড় রয়েছে।
স্থাপত্য নকশা:
নিচ তলার নকশা
তিন তলা ও চার তলার নকশা
প্রতি ইউনিটে দুটি বেডরুম আছে, যার একটির সাথে এটাচ বাথরুম ও বারান্দা অর্থাৎ মাস্টার বেডরুম এবং অন্য বেডরুমটির জন্য কমন বাথরুম রয়েছে; মোটকথা দুটি বাথরুম আছে। রুমের মাপ 11 ফুট বাই 11 ফুট।
6 ফুট বাই 8 ফুট মাপের একটি রান্নাঘর রয়েছে। কমন রুমটি বেশ বড়, যার মাপ 25 ফুট বাই 11 ফুট। ৮ ফুট বাই ৩ ফুট মাপের দুটি বারান্দা রয়েছে এবং বারান্দার পাশে বাগান করার মতো জায়গা রাখা হয়েছে।
স্ট্রাকচারাল ডিজাইন বিবেচ্য বিষয়সমূহ
আমরা BNBC অনুসারে ভবন ডিজাইন চর্চা করি।
BNBC 2017 অনুযায়ী বাতাসের লোড বিবেচনা
| কেস 1: সকল উপাদান, ক্ল্যাডিং, লো-রাইজ ভবন। |
| এনক্লোজড বিল্ডিং |
| ধরন: আবাসিক ভবন |
| মাটির ধরন: SC |
| অবস্থান: গোপালগঞ্জ |
| মৌলিক বাতাসের গতিবেগ, V: 74.5 m/s |
| এক্সপোজার ক্যাটাগরি: B |
| ভবনের উচ্চতা, h (গ্রাউন্ড লেভেলের উপরে): 8.22919841511734 |
| বাতাসের দিকের সাথে লম্ব প্রস্থ, B: 10.97m |
| বাতাসের দিকের সাথে সমান্তরাল প্রস্থ, L: 13.0m |
| ফ্রেমের ধরন: CMRF |
| ড্যাম্পিং রেশিও: 0.02 |
| গাস্ট ইফেক্ট ফ্যাক্টর: 0.85 |
| ইম্পর্টেন্স ফ্যাক্টর, I: 1 |
| ভেলোসিটি প্রেশার, qz: 2.89 |
BNBC2017 অনুযায়ী ভূমিকম্পের লোড বিবেচনা
| অকুপেন্সি ক্যাটাগরি: I,II |
| ইম্পর্টেন্স ফ্যাক্টর, I: 1 |
| ভবনের সিসমিক ডিজাইন ক্যাটাগরি: BNBC টেবিল 6.2.18 দেখুন |
| জোন: 1 |
| জোন কো-এফিসিয়েন্ট: 0.12 |
| শহর: গোপালগঞ্জ |
| স্ট্রাকচারাল ডিজাইন ধরন: কংক্রিট মোমেন্ট-রেজিস্ট্রিং ফ্রেম |
| সিসমিক ফোর্স রেজিস্টিং সিস্টেম: C. নো শিয়ার ওয়াল 5। ইন্টারমিডিয়েট রিইনফোর্সড কংক্রিট মোমেন্ট ফ্রেম |
| রেসপন্স রিডাকশন ফ্যাক্টর, R: 5 |
3D ডিজাইন
প্রথমে একটি ডিজাইন ক্লায়েন্টকে দিয়েছিলাম; ক্লায়েন্টের পছন্দ হলেও তাঁর স্ত্রী পছন্দ করতে পারেননি। পরবর্তীতে আমাদের টিম যখন নতুন ডিজাইনটি দেখায়, প্রথম দেখাতেই তাঁরা বলেন এটি ঠিক আছে। ক্লায়েন্টের স্ত্রী এতে ভীষণ খুশি হয়েছেন। অল্প জায়গার মধ্যেই তাঁরা যা চেয়েছিলেন, আমরা তা বাস্তবায়ন করতে পেরেছি।

ভবনের সামনের অংশে আমরা ফেসিং টাইলস ব্যবহার করেছি এবং রঙের সুন্দর কম্বিনেশন এনেছি।
রঙের মধ্যে একটি চমৎকার ম্যাচিং রাখা হয়েছে। আসিফের 3D ডিজাইনগুলো এই কালার ম্যাচিংয়ের জন্যই মূলত করতে হয়। শুধু এটিই যে প্রধান কারণ তা নয়, আরও অনেক কারণের মধ্যে এটিও একটি গুরুত্বপূর্ণ কারণ।
নির্মাণ ব্যয় প্রাক্কলন
সর্বসাকুল্যে ৮০ লক্ষ টাকা লাগতে পারে। তবে মালামালের দাম বাড়লে খরচ বাড়বে; পাশাপাশি মূল্যবান উপাদান ব্যবহার করলে বা একই কাজ একাধিকবার করলেও খরচ বৃদ্ধি পাবে।
এই রকম সুন্দর বাড়ির ডিজাইন করার জন্য যোগাযোগ করুন
বাড়ির ভিডিও দেখুন





