সুন্দর মসজিদের ডিজাইন
সুন্দর মসজিদের ডিজাইন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ

সুন্দর মসজিদের ডিজাইন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
সুন্দর মসজিদের ডিজাইন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ: ৬৯’-০” X ৫২’-০” এরিয়ার মধ্যে করা হয়েছে কিন্তু জমির মাপ এর থেকে আরও ৩ করে ৬ ফুট করে বাড়াতে হবে এতে করে জমির মাপ আসতে পারে ৭৫’-০” X ৫৮’-০” এখানে 10 কাতার করা হয়েছে।
প্রতিটি কাতারে 48 ইঞ্চি করে গ্যাপ দেওয়া আছে। সামনের দিকে দেড় ফুট ফাঁকা রেখেছি।

প্রতি কাতারে তিন ইঞ্চি করে বর্ডার রাখা হয়েছে। 4 কাতার পরে জুতা রাখার বক্স রাখার ব্যবস্থা করা হয়েছে। ভিতরে যদি এসি দিতে চায় তাহলে বারান্দায় গ্লাস ডোর রাখা হয়েছে।
উপরে ওঠার জন্য একটা সিঁড়ির ব্যবস্থা করা আছে। ইমাম সাহেবের থাকার জন্য একটা রুম করা আছে।

তবে এখানে কোনো বাথরুম বা অজুখানার ব্যবস্থা করা হয়নি। আপনারা চাইলে আলাদা জায়গায় করে নিবেন। সাথে ছোট একটা উঠান থাকলে ভালো হয়।
একটা মিনার করা হয়েছে।
এই রকম সুন্দর বাড়ির ডিজাইন করতে যোগাযোগ করুন
বাড়ির ভিডিও দেখুন


