বাড়ির প্ল্যান অনুমোদন — প্রস্তুতি ও প্রয়োজনীয় কাগজপত্র

বাড়ির প্ল্যান অনুমোদনের আগে জমির কাগজপত্র, নকশা, প্রযোজ্য কর্তৃপক্ষ ও প্রকল্পের তথ্য প্রস্তুত করুন। পরামর্শ থেকে আবেদন পর্যন্ত বিষয়গুলো বুঝুন।

আপনার প্রজেক্ট, এক জায়গায়

আপনার ভবন তৈরির খরচ কত হতে পারে?

তলার সংখ্যা, ছাদের আয়তন, মিস্ত্রির ধরন ও ভূমিকম্প অঞ্চল অনুযায়ী প্রাথমিক বাজেট দেখুন। লগইন করে ফ্রি হিসাব ব্যবহার করুন অথবা আপনার প্রকল্পের জন্য সেবার অনুরোধ পাঠান।

অ্যাকাউন্ট খোলা ও প্রাথমিক খরচের হিসাব বিনামূল্যে। নকশা ও অন্যান্য সেবার ফি লিখিত কোটেশন অনুযায়ী।

বাড়ির প্ল্যান অনুমোদন: পরামর্শের আগে তথ্য গুছিয়ে নিন

প্রকল্পের অবস্থান, জমির কাগজপত্র, মাপজোখের ড্রয়িং, রাস্তার তথ্য এবং ভবনের ব্যবহার একসঙ্গে জানা দরকার। কোন কর্তৃপক্ষের বিধান প্রযোজ্য এবং কোন পেশাজীবীর কী কাজ থাকবে, তা প্রকল্পের তথ্য অনুযায়ী যাচাই করুন।

আলোচনা থেকে নকশা তৈরির কাজের পরিধি লিখিতভাবে নির্ধারণ করুন। আবেদন বা সংশোধনের জন্য যে নথি দরকার হবে, তার তালিকা প্রযোজ্য কর্তৃপক্ষের সঙ্গে মিলিয়ে প্রস্তুত করলে কাজের ধাপ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।

বাড়ির প্ল্যান পাস করতে কী কী লাগে

বাড়ির প্ল্যান পাস করানোর জন্য জমির দলিল, মিউটেশন, খাজনা দেওয়ার রসিদ ও মৌজা ম্যাপ লাগে।

এরপর জমির মাপ অনুযায়ী সরকারি কোড মেনে ৪ পাশে জমি ছেড়ে প্ল্যান করতে হয়। বাংলাদেশে ‘ক’, ‘খ’ ও ‘গ’ — এই তিন শ্রেণির পৌরসভা আছে। এর মধ্যে ‘ক’ শ্রেণির পৌরসভায় প্ল্যানের সঙ্গে architecture ও structure — এই ২টি ড্রয়িং দিতে হয়।

সঙ্গে সেপটিক ট্যাংক ও পানির ট্যাংকের ড্রয়িংও দিতে হয়।

বাড়ির প্ল্যান পাস
বাড়ির প্ল্যান পাস

বাড়ির প্ল্যান পাস

সাধারণত পৌরসভা ও ইউনিয়ন পরিষদে এভাবে প্ল্যান করতে হয়। ভবনের উচ্চতা ও রাস্তার প্রস্থ অনুযায়ী বাড়ির সামনের জায়গা ফাঁকা রাখতে হয়।

রাজউক প্ল্যান পাস

সিটি কর্পোরেশন প্ল্যান পাস

পৌরসভা প্ল্যান পাস

ইউনিয়ন পরিষদ প্ল্যান পাস

বাড়ির প্ল্যান পাস করার নিয়ম (ইউনিয়ন)। বাড়ির ডিজাইনের জন্য যোগাযোগ করুন।  আমাদের বাড়ির নকশার ভিডিও দেখুন।

মসজিদের ডিজাইন দেখুন

https://youtu.be/Dq9zggw8vDkhttps://youtu.be/LokYh2oP860

প্রাথমিক আলোচনায় তথ্যের পরিচিতি

বিষয়যা গুছিয়ে জানাবেন
জমি ও নথিঠিকানা, জমির পরিচিতি এবং আপনার কাছে থাকা নথির তালিকা
সাইটের তথ্যমাপজোখের ড্রয়িং, রাস্তার অবস্থান ও প্রবেশের তথ্য
প্রস্তাবিত ব্যবহারবাড়ি বা অন্য ব্যবহার, পরিবারের প্রয়োজন এবং যে কাজের পরামর্শ চান
প্রাপ্ত নির্দেশনাকর্তৃপক্ষের লিখিত নির্দেশনা থাকলে তার তারিখ ও পরিচিতি

প্রয়োজনীয় প্রশ্নের উত্তর

সব এলাকার অনুমোদনের প্রক্রিয়া কি একই?

প্রকল্পের অবস্থান ও প্রযোজ্য কর্তৃপক্ষ অনুযায়ী শর্ত ও প্রয়োজনীয় নথি ভিন্ন হতে পারে। নিজের এলাকার বর্তমান প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্র থেকে নিশ্চিত করুন।

প্রাথমিক আলোচনায় কী গুছিয়ে আনব?

জমির পরিচিতি ও অবস্থান, প্রাপ্ত নথি, মাপজোখের ড্রয়িং, রাস্তার তথ্য এবং প্রস্তাবিত ব্যবহার জানান। কোন তথ্য বা নথি আরও লাগবে, তা প্রকল্পভিত্তিকভাবে বুঝে নিন।

যোগাযোগ

আপনার জমির জন্য উপযুক্ত নকশা নিয়ে প্রাথমিক পরামর্শ নিন

জমির মাপ, ভবনের ব্যবহার ও পরিকল্পনা জানালে আমরা পরবর্তী উপযুক্ত ধাপটি বুঝতে সাহায্য করব।

আপনার প্রজেক্ট, এক জায়গায়

আপনার নির্মাণ পরিকল্পনার পরের ধাপটি নিন

নির্মাণের সিদ্ধান্ত হোক তথ্যভিত্তিক। আপনার অ্যাকাউন্টে লগইন করে প্রাথমিক বাজেট দেখুন, প্রকল্পের প্রয়োজন জানান এবং আমাদের প্রকৌশলসেবার অনুরোধ করুন।

  • ফাউন্ডেশন, প্রতিটি তলা ও মোট নির্মাণ খরচের প্রাথমিক ধারণা
  • ডিজাইন ও প্রকৌশলসেবার অনুরোধ এবং প্রকল্পের তথ্য জমা
  • একই ড্যাশবোর্ডে কাজের অগ্রগতি, কোটেশন ও পেমেন্টের তথ্য

অ্যাকাউন্ট খোলা ও প্রাথমিক খরচের হিসাব বিনামূল্যে। নকশা ও অন্যান্য সেবার ফি লিখিত কোটেশন অনুযায়ী।

ফোন করুনহোয়াটসঅ্যাপ