৪ তলা বাড়ির ডিজাইন

তিন বেডরুমের ৪ তলা বাড়ির ডিজাইন কংশুর, গোপালগঞ্জ

৪ তলা বাড়ির ডিজাইন কংশুর

আপনার প্রজেক্ট, এক জায়গায়

আপনার ভবন তৈরির খরচ কত হতে পারে?

তলার সংখ্যা, ছাদের আয়তন, মিস্ত্রির ধরন ও ভূমিকম্প অঞ্চল অনুযায়ী প্রাথমিক বাজেট দেখুন। লগইন করে ফ্রি হিসাব ব্যবহার করুন অথবা আপনার প্রকল্পের জন্য সেবার অনুরোধ পাঠান।

অ্যাকাউন্ট খোলা ও প্রাথমিক খরচের হিসাব বিনামূল্যে। নকশা ও অন্যান্য সেবার ফি লিখিত কোটেশন অনুযায়ী।

তিন রুম ৪ তলা বাড়ির ডিজাইন কংশুর গোপালগঞ্জ “পদ্মবিল পাশে” 4 তলা বিশিষ্ট বাড়ির ডিজাইন

তিন রুম ৪ তলা বাড়ির ডিজাইন কংশুর গোপালগঞ্জ “পদ্মবিল পাশে” 4 তলা বিশিষ্ট বাড়ির ডিজাইন: ক্লায়েন্ট একটি ভবনের সামনের ছবি আমাদের কাছে নিয়ে এসেছিলেন, তাঁর এই রকমের আউটলুক প্রয়োজন। সামনের দৃশ্যটা যেন এমন হয়। যদিও সেই ভবনটি দুই তলার ছিল, কিন্তু ক্লায়েন্ট চার তলা করতে চাচ্ছিলেন। 

তারপরে ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট ছিল। তিনি চাচ্ছিলেন ড্রইংরুম থেকে মাস্টার বেডরুমের বারান্দাতে যেন যাওয়ার একটা বাইপাস রাস্তা থাকে। মাস্টার বেডরুমের বারান্দা যেন অনেক বড় হয়। 

তিন রুমের নকশা চাচ্ছিলেন এবং বাথরুম চাচ্ছিলেন চারটি। সব থেকে মজার ব্যাপার হলো মাস্টার বেডের সাথে একটা ছোট বিছানা রাখার জায়গা রাখা। আমাদের ফ্লোর প্ল্যানটা দেখেন, মাস্টার বেডরুমটা দেখেন। 

আমরা যখন প্রথমবার সাইট ভিজিট করতে যাই, আমরা দেখতে পারি প্রজেক্টটা অনেক নিচু। আমরা এখানে যথেষ্ট উঁচু করেছি। পাশেই আমাদের কংশুর টেকেরহাট রাস্তা কিন্তু প্লটে আসার জন্য কোনো রাস্তা ছিল না। আমরা রাস্তা করেছি, জমি উঁচু করেছি। 

ঠিকানা : কংশুর, গোপালগঞ্জ কংশুর বাস স্ট্যান্ডের পাশে, মধুমতি নদীর পূর্ব পারে রাস্তার পূর্ব পাশে।  গোপালগঞ্জ এ গোপালগঞ্জ.

নিচতলার প্ল্যান

৪ তলা বাড়ির ডিজাইন নিচতলা: আমরা যেটা দেখলাম ক্লায়েন্টের পারিবারিক বন্ধন অনেক ভালো। ঈদের সময় সবকটি ভাই-বোন এক জায়গাতে আসে এবং মিলেমিশে থাকে। আজকাল এমন দেখা যায় না।

২১৩৭ স্কয়ার ফুট তিন রুম ৪ তলা গ্রাউন্ড ফ্লোর
২১৩৭ স্কয়ার ফুট তিন রুম ৪ তলা গ্রাউন্ড ফ্লোর

এই জন্য ক্লায়েন্ট চাচ্ছিলেন নিচতলায় খাবারের আয়োজন যেন করা যায়। তার জন্য পর্যাপ্ত ডাইনিংয়ের ব্যবস্থা, বেসিন ব্যবস্থা ও পানির ব্যবস্থা। 

৪ তলা বাড়ির ডিজাইন কংশুর
৪ তলা বাড়ির ডিজাইন কংশুর

আমরা তা করেছি, সেই সাথে আমরা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছি। নিচতলায় আমাদের দুটো বেডরুম আছে, একটা কমন বাথরুম আছে ও গার্ড রুম আছে।

এই ভবনটার পিছনে ক্লায়েন্টের পুরোনো বাড়ি। এই জন্য আমরা উত্তর পাশে একটা দরজা রেখেছি যেন যাতায়াত করতে সুবিধা হয়।

দুই তলা থেকে চারতলা প্ল্যান

৪ তলা বাড়ির ডিজাইন প্রথম তলা: আমাদের ছাদ ২১৩৭ স্কয়ার ফুট। এত বড় একটা ফ্ল্যাট কিন্তু মাত্র তিনটা বেডরুম। একটু ফ্রীলি থাকার জন্য আছে অনেক কমন স্পেস। 

৪ তলা বাড়ির ডিজাইন টিপিক্যাল ফ্লোর
৪ তলা বাড়ির ডিজাইন টিপিক্যাল ফ্লোর

আমাদের এখানে 

তিনটি বেডরুম আছে 

চারটি বাথরুম আছে

ড্রইং ডাইনিং রুম আছে

স্টোর রুম আছে

রান্নাঘর আছে

আর আলাদা একটি ডাইনিং রুম আছে

ছোট ছেলের রুমের সাথে বড় একটি বারান্দা আছে

এবং রাস্তার দিকের রুমের সাথে বড় খোলা বারান্দা আছে।

ছাদের ডিজাইন

৪ তলা বাড়ির ডিজাইন রুফ ফ্লোর
৪ তলা বাড়ির ডিজাইন রুফ ফ্লোর

3D হাউস ডিজাইন

3D বিল্ডিং ডিজাইন: আমাদের সাথে ক্লায়েন্টের যখন কথা হয়, তিনি আমাদের একটা ছবি দিয়েছিলেন কেমন আমরা করে দিতে পারি। কিন্তু ছবিটা দুই তলার, আর ক্লায়েন্ট করবেন চারতলা। তখন এই বিষয়টি আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল।  

২১৩৭ স্কয়ার ফুট তিন রুম ৪ তলা
৪ তলা বাড়ির ডিজাইন কংশুর

আমরাও চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। কারণ রিয়েলিস্টিক করে তুলতে হবে। যেমন বাড়ির ছবি আমাদের কে দেখিয়েছেন তার থেকে ভালো আমাদেরকে করে দিতে হবে।

৪ তলা বাড়ির ডিজাইন পিছনের ছবি
৪ তলা বাড়ির ডিজাইন পিছনের ছবি

প্রথমে আমরা যে ছবিটা ক্লায়েন্টকে দেখিয়েছিলাম, ক্লায়েন্ট মোটামুটি খুশি হয়েছেন। পরে ক্লায়েন্ট যখন বাসায় গিয়েছিলেন, তারপর তিনি কিছু পরিবর্তন চাচ্ছিলেন। আমরা ক্লায়েন্টের সমস্ত পরিবর্তনগুলোকে হাসিমুখে সুন্দর করে করে দিলাম। দিন শেষে ক্লায়েন্ট খুশি, আমিও খুশি।

২১৩৭ স্কয়ার ফুট তিন রুমের বাড়ির ডিজাইন ২১৩৭ স্কয়ার ফুট তিন রুমের বাড়ির ডিজাইন

বাড়ির স্ট্রাকচারাল ডিজাইন

আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ অনুযায়ী ডিজাইন করেছি। একটা বাড়ির কলাম ডিজাইনের একটা কলাম যদি ভুল থাকে তাহলে সম্পূর্ণ ভবনই ঝুঁকিপূর্ণ হয়। আমরা খুব সতর্কতার সাথে ডিজাইন করেছি।

 

 

২১৩৭ স্কয়ার ফুট তিন রুমের বাড়ির ডিজাইন

২১৩৭ স্কয়ার ফুট তিন রুমের বাড়ির ডিজাইন
২১৩৭ স্কয়ার ফুট তিন রুমের বাড়ির ডিজাইন

 

 

 

 

এস্টিমেট

৪ তলা বাড়ির ডিজাইন ফাউন্ডেশন খরচ

৪ তলা ভবনের ফাউন্ডেশন খরচ: এটি ফুটিং ফাউন্ডেশন, আমরা এই ভবনের ফাউন্ডেশন খরচের বিস্তারিত বিবরণ দিচ্ছি।

বেজে মাটি কাটা ছিল ৪৯২৮ ঘন ফুট

মেকাডামে ইট লেগেছে ১৪০০ পিস

বালু লেগেছে ১৪০০ ঘন ফুট

খরচ ১ লক্ষ ৮৩ হাজার টাকা

সিসি কাজের হিসাব: ৩৮ হাজার টাকা

ফুটিং এর কাজের হিসাব: ২ লক্ষ ৯৮ হাজার টাকা

ছোট কলামে ১ লক্ষ ২০ হাজার টাকা

মেস্তরি খরচ ১ লক্ষ ৭০ হাজার টাকা

৪ তলা ভবনের ফাউন্ডেশন খরচ: ৮ লক্ষ ১০ হাজার টাকা 

অন্যান্য হিসাব

গ্রেড বিম                   131,265
টিপিক্যাল কলাম                   121,192
সিঁড়ি                     35,162
রুফ বিম                   242,860
স্ল্যাব                   326,091
ইটের কাজ                   204,540
অভ্যন্তরীণ দেয়াল প্লাস্টার                     36,961
বাইরের দেয়াল প্লাস্টার                     11,606
ফ্লোর টাইলস                   238,825
টয়লেট ফ্লোর এবং ওয়াল টাইলস                     56,843
আন্ডারগ্রাউন্ড পানির ট্যাংক                   130,643
সেপটিক ট্যাংক                     87,849
লেবার খরচ 2137 স্কয়ার ফুট 260 টাকা/স্কয়ার ফুট                   555,620

 

 

এই রকম সুন্দর স্থাপত্য নকশা করার জন্য যোগাযোগ করুন

বাড়ির ভিডিও দেখুন

যোগাযোগ

আপনার জমির জন্য উপযুক্ত নকশা নিয়ে প্রাথমিক পরামর্শ নিন

জমির মাপ, ভবনের ব্যবহার ও পরিকল্পনা জানালে আমরা পরবর্তী উপযুক্ত ধাপটি বুঝতে সাহায্য করব।

আপনার প্রজেক্ট, এক জায়গায়

আপনার নির্মাণ পরিকল্পনার পরের ধাপটি নিন

নির্মাণের সিদ্ধান্ত হোক তথ্যভিত্তিক। আপনার অ্যাকাউন্টে লগইন করে প্রাথমিক বাজেট দেখুন, প্রকল্পের প্রয়োজন জানান এবং আমাদের প্রকৌশলসেবার অনুরোধ করুন।

  • ফাউন্ডেশন, প্রতিটি তলা ও মোট নির্মাণ খরচের প্রাথমিক ধারণা
  • ডিজাইন ও প্রকৌশলসেবার অনুরোধ এবং প্রকল্পের তথ্য জমা
  • একই ড্যাশবোর্ডে কাজের অগ্রগতি, কোটেশন ও পেমেন্টের তথ্য

অ্যাকাউন্ট খোলা ও প্রাথমিক খরচের হিসাব বিনামূল্যে। নকশা ও অন্যান্য সেবার ফি লিখিত কোটেশন অনুযায়ী।

ফোন করুনহোয়াটসঅ্যাপ