বাড়ির নকশা
বাড়ির নকশা করে বাড়ির কাজে হাত দিলে মেস্তরি দেড় কাজ করতে সুবিধা হয়। বাড়ির নকশা থাকলে প্রজেক্ট এ ইঞ্জিনিয়ার এর চেক করতে সুবিধা হয়।
সুন্দর ও দৃষ্টিনন্দন বাড়ির নকশা কীভাবে করতে হয়?
সুন্দর ও দৃষ্টিনন্দন বাড়ির নকশা: দরজা-জানালার মাঝ বরাবর কাটলে ওপর থেকে যা দেখা যায়, তা-ই প্ল্যান বা নকশা। অনেকে ভাড়া দেওয়ার জন্য ২ রুমের বাড়ির নকশা করেন, আবার অনেকে নিজে থাকার জন্য ৩ বা ৪ রুমের নকশা পছন্দ করেন।
সঙ্গে ড্রয়িংরুম ও ডাইনিং রুম তো আছেই।
বাড়ির নকশা ছবি
duplex-home-plan-new
duplex-home-plan-new
দুই-রুমের-সুন্দর-বাড়ি-রং-পরিবর্তন
দুই-রুমের-সুন্দর-বাড়ি-রং-পরিবর্তন
Duplex house design, রাজকীয় ডুপ্লেক্স বাড়ি, অত্যাধুনিক ও গর্জিয়াস
Duplex house design, রাজকীয় ডুপ্লেক্স বাড়ি, অত্যাধুনিক ও গর্জিয়াস
দুই-রুমের-বাড়ির-নকশা
দুই-রুমের-বাড়ির-নকশা
তিন-রুমের-বাড়ির-নকশা-3-units
তিন-রুমের-বাড়ির-নকশা-3-units
অল্প-জায়গায়-বাড়ির-নকশা
অল্প-জায়গায়-বাড়ির-নকশা
vrayrenderengine1
vrayrenderengine1
beautiful-home-design
beautiful-home-design
ডুপ্লেক্স বাড়ির নকশা
ডুপ্লেক্স বাড়ির নকশা
3d home design
3d home design
রুমের বিন্যাস:
রুমের বিন্যাসে মূল দরজা দিয়ে ঢুকে প্রথমে ড্রয়িংরুম, তার পাশে ডাইনিং রুম, সঙ্গে কমন টয়লেট ও বেসিন, আর পাশে গেস্ট রুম — এ পর্যন্ত পাবলিক স্পেস। প্রাইভেট স্পেসও সুন্দর করে সাজাতে হবে।
সঙ্গে ড্রয়িংরুম ও ডাইনিং রুম তো আছেই; তাই ড্রয়িং-ডাইনিংয়ের সঙ্গে কমন টয়লেট ও বেসিন দিতে পারেন।
দেখতে যেন সুন্দর হয়:
বাড়ির সামনের অংশ এমন হওয়া উচিত যে প্রথম দেখাতেই চোখ আটকে যায়, কিছুক্ষণ তাকিয়ে দেখতে ইচ্ছে করে। ফ্ল্যাটের ভেতরের ইন্টেরিয়রও যেন সুন্দর হয় — বিশেষ করে পাবলিক স্পেস যেন সুন্দরভাবে সাজানো হয়।
লাইট ব্যালান্স:
আলোর ভারসাম্য যেন সুন্দর হয়। অনেক দেশে প্রতিটি রুমের প্রতিটি দেয়ালের 3D, এমনকি অ্যানিমেশনও করা হয়। আমাদের দেশে অনেকে এতটা করাতে চান না, যদিও তা ঠিক নয়। তাই অন্তত বাড়ির বাইরের দিক ও ইন্টেরিয়রের পাবলিক স্পেস যেন ভালোভাবে সাজিয়ে নেওয়া হয়।
মজবুত কাঠামো:
বাড়ি তো আর প্রতিদিন বানাবেন না, তাই স্ট্রাকচার ডিজাইনও ভালো হতে হবে। আমাদের দেশে চার তলার বেশি উঁচু বিল্ডিংয়ে ডায়নামিক অ্যানালাইসিস করা প্রয়োজন, তাই ভালো ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করান। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
ভালো মানের কংক্রিট বানানো একটি বড় চ্যালেঞ্জ। ভালো মানের রড কিনতে পাওয়া যায়, কিন্তু ভালো মানের কংক্রিট দোকানে পাওয়া যায় না — এটি বানিয়ে নিতে হয়, আর এ জন্য ভালো মানের খোয়া, বালি ও পানি প্রয়োজন। মনে রাখবেন, রডে যত দেরিতে মরিচা ধরবে, আপনার স্থাপনা তত দীর্ঘস্থায়ী হবে।
তাই ভালো মানের কংক্রিট তৈরি একটি বড় চ্যালেঞ্জ, এর অনেক নিয়ম আছে। ভালো কংক্রিট দিয়ে বানালে আপনার বাড়ি ১০০ বছরের বেশি টিকে থাকবে। এখন আপনিই ঠিক করুন — প্রতি ২০ বছর পর স্থাপনা ভেঙে আবার করবেন, নাকি ১০০ বছর টিকে থাকবে এমন স্থাপনা করবেন।
সুন্দর প্ল্যান যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মজবুত কাঠামো। ফাউন্ডেশন, কলাম ও বিম যেন মজবুত হয় এবং রডে যেন যথাসম্ভব মরিচা না ধরে — রডে যত দেরিতে মরিচা ধরবে, বিল্ডিং তত দীর্ঘদিন টেকসই হবে। তাই ভালো একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে কংক্রিট মিক্স ডিজাইন করান এবং ভালো মানের বালি, খোয়া, সিমেন্ট ও রড ব্যবহার করুন। খোয়া হিসেবে অবশ্যই পাথর ব্যবহার করুন, কারণ পাথর অনেক কম পানি শোষণ করে এবং অনেক বেশি লোড নিতে পারে। উচ্চ চাপ সহনক্ষম কংক্রিট চাইলে সাধারণ খোয়া দিয়ে তা সম্ভব নয়।
কেমিক্যাল ব্যবহার করুন:
Water Reducing Admixture:
কংক্রিট তৈরিতে পানির প্রয়োজন। পানি বেশি দিলে মিস্ত্রিদের কাজ করতে সুবিধা হয়, কিন্তু বাড়তি পানির কারণে কংক্রিটের ভেতরে ফাঁকা জায়গা বেড়ে যায়, ফলে শক্তি কমে যায়।
Water proofing Admixture:
আমাদের দেশে প্রচুর বৃষ্টি হয়, তাই মাটির নিচের সব কাঠামোতে পানিরোধী admixture ব্যবহার করুন।
SETBACK সেটব্যাক:
বাড়ির প্ল্যান করার সময় খেয়াল রাখতে হবে পাশে যেন জমি ছেড়ে করা হয়। কোন পাশে কতটুকু জমি ছাড়তে হবে, তা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট বলে দেবেন — এর নির্দিষ্ট হিসাব আছে, তাই সাধারণভাবে বলা যায় না।
নিরাপত্তাব্যবস্থা:
বাড়ির প্ল্যান করার সময় নিরাপত্তাব্যবস্থা যেন মজবুত থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা মাথায় রেখে একটি সুন্দর প্ল্যান করা জরুরি।
যাঁরা নিজেরা থাকতে চান, তাঁদের জন্য বর্তমানে 3 রুমের বাড়ির প্ল্যানই বেশি করা হচ্ছে; শহরে যাঁরা নিজেদের থাকার জন্য বাড়ি করছেন, তাঁরা মোটামুটি সবাই তিন রুমের নকশা করছেন।
বাড়ির ডিজাইনের জন্য যোগাযোগ করুন। আমাদের বাড়ির নকশার ভিডিও দেখুন।
CONTACT
Talk to us about the right design for your plot
Tell us your land size and requirements and we can suggest a suitable plan and an indicative cost.