তিন রুমের বাড়ির নকশা — স্বচ্ছন্দ পারিবারিক পরিকল্পনা
তিন রুমের বাড়ির নকশা করতে লিভিং, ডাইনিং, রান্নাঘর, বাথরুম ও আলো-বাতাস মিলিয়ে ভাবুন। পরিবারের দৈনন্দিন ব্যবহার উপযোগী বিন্যাস বুঝুন।
YOUR PROJECT, IN ONE PLACE
How much could your building cost?
Explore an initial budget based on storeys, roof area, contractor type and earthquake zone. Log in to use the free calculator or request services for your project.
Creating an account and using the initial cost calculator are free. Design and other service fees follow a written quotation.
তিন রুমের বাড়ির নকশা, 3 Room House Design
তিন রুমের বাড়ির নকশা খুবই জনপ্রিয়, কারণ এক রুমে স্বামী-স্ত্রী, অন্য রুমে সন্তানেরা থাকে, আর আরেক রুমে অতিথি এলে থাকতে পারেন। তাই যাঁরা নিজেদের মতো করে থাকতে চান, তাঁদের জন্য তিন রুমের নকশা খুবই উপযোগী। আর ঘর ভাড়া দিতে চাইলে দুই রুমের নকশা করা যায়।
তিন রুমের বাড়ির নকশা, 3 Room House Design
তিন রুমের বাড়ির নকশার জন্য ন্যূনতম 7 থেকে 9 শতক জমি হলে ভালো হয়। পাশে কিছু জমি ছেড়ে নকশা করা ভালো, তাহলে ঘরে আলো-বাতাসের অভাব হয় না। জমি একটু বড় হলে কমন রুমে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের ব্যবস্থা করা যায়।
৩ রুমের বাড়ির ভিডিও
https://youtu.be/U_NommZPBjEhttps://youtu.be/DJKHjIvrKlchttps://youtu.be/jaImAqTm9hMhttps://youtu.be/pIAiRrG3HYA
যাঁরা নিজেরা থাকতে চান, তাঁরা সাধারণত ন্যূনতম তিন রুম করেন। তবে আমার পরামর্শ, সঙ্গে একটি স্টোররুম রাখুন এবং আলো-বাতাসের প্রবাহ যেন ভালো হয়। নিজেদের মতো করে থাকতে চাইলে শীতকালের রোদ খুব গুরুত্বপূর্ণ; এমনভাবে প্ল্যান করা যায়, যাতে শীতকালে রুমে বা বারান্দায় রোদ আসে।
একটি কমন বারান্দা একটু বড় হলে ভালো হয়, তাহলে পরিবারের সবাই সেখানে বসে গল্প করতে পারেন।
৩ রুমের বাড়ির নকশা ছবি

তিন রুম দুই ইউনিট পাঁচ তলা

তিন রুম দুই ইউনিট চার তলা

তিন রুম দুই ইউনিট চার তলা

তিন রুম দুই ইউনিট চার তলা

নিজেদের থাকার জন্য নকশা করলে রুমের মাপ যেন ন্যূনতম 12 ‘x 12’ হয়। ৩ রুমের জন্য দুটি অ্যাটাচড বাথরুম ও একটি কমন বাথরুম করা যেতে পারে। অনেক নারী পর্দা মেনে চলতে চান; সে ক্ষেত্রে ড্রয়িংরুমের পাশে না দিয়ে মাস্টার বেডরুমের পাশে রান্নাঘর দেওয়া যেতে পারে। আর ঘর ভাড়া দিতে চাইলে ড্রয়িংরুমের সঙ্গে কিচেন রাখা যায়।
আরও সুন্দর করতে চাইলে মাস্টার বেডরুমের সঙ্গে একটি বড় বারান্দা, নামাজের জায়গা, স্টোররুম এবং বাচ্চাদের পড়াশোনার জায়গা রাখবেন। চাইলে পড়ার জায়গাটি গ্লাস দিয়ে আলাদা করে দেওয়া যায়, যাতে শব্দ ভেতরে না যায়, আবার গ্লাসের ভেতর দিয়ে বাচ্চারা পড়ছে কি না, তাও দেখা যায়।
সম্ভব হলে মাস্টার বেডরুমে আগে আসবাবগুলো সাজিয়ে তারপর রুমের প্ল্যান করা ভালো, তাহলে পরে আসবাব বসাতে কষ্ট হয় না। কোন রুমে কী কী আসবাব ব্যবহার করবেন, তা আগে থেকেই ঠিক করে রাখুন। এ জন্য ইন্টেরিয়র ডিজাইন করে নিলে অনেক ভালো হয়।
বাড়ির ডিজাইনের জন্য আজই যোগাযোগ করুন

প্রয়োজনীয় প্রশ্নের উত্তর
তিন কক্ষের অগ্রাধিকার কীভাবে ঠিক করব?
কারা নিয়মিত থাকবেন, অতিথির ব্যবহার কী হবে এবং পরিবারের সাধারণ অংশে কতটা গুরুত্ব দেবেন, তা জানিয়ে আলোচনা করুন। কক্ষের সম্পর্ক ও চলাচল প্ল্যানে মিলিয়ে দেখুন।
একই কক্ষসংখ্যায় জমির প্রয়োজন কেন বদলে যায়?
জমির আকৃতি, অভিমুখ, রাস্তা ও প্রযোজ্য শর্ত ব্যবহারযোগ্য বিন্যাসকে প্রভাবিত করে। কোনো উদাহরণের জমির আয়তনকে সব প্রকল্পের নির্দিষ্ট ন্যূনতম প্রয়োজন ধরে না নিয়ে নিজের তথ্য দিয়ে পরামর্শ নিন।
CONTACT
Get an initial consultation for the right design approach
Share the land size, intended use and your plans, and we will help you understand the appropriate next step.