চার রুমের বাড়ির নকশা — পরিবারের জন্য ব্যবহারযোগ্য বিন্যাস
চার রুমের বাড়ির নকশা পরিকল্পনা করুন পরিবারের প্রয়োজন অনুযায়ী। লিভিং, ডাইনিং, রান্নাঘর, বাথরুম ও চলাচলের জায়গা মিলিয়ে বিন্যাস বুঝুন।
YOUR PROJECT, IN ONE PLACE
How much could your building cost?
Explore an initial budget based on storeys, roof area, contractor type and earthquake zone. Log in to use the free calculator or request services for your project.
Creating an account and using the initial cost calculator are free. Design and other service fees follow a written quotation.
চার রুমের বাড়ির নকশায় পরিবারের সদস্যদের ব্যক্তিগত কক্ষের সঙ্গে বসা, খাওয়া, চলাচল ও আলো-বাতাসের সম্পর্ক একসঙ্গে বিবেচনা করুন। নিচের উদাহরণ ও আলোচনার বিষয়গুলো নিজের জমির তথ্যের সঙ্গে মিলিয়ে দেখুন।
৪ (চার) রুমের বাড়ির নকশা
বড় পরিবারের জন্য ৪ (চার) রুমের বাড়ির নকশা করা হয়। ৪ (চার) রুমের নকশায় একটু খোলামেলা পরিবেশে বসবাস করা যায়; যাঁদের সঙ্গে মা-বাবা ও সন্তানেরা থাকেন এবং অতিথি আসেন, তাঁদের জন্য এটি খুবই উপযোগী। চার রুমের নকশার জন্য ১৩০০ থেকে ২০০০ বর্গফুটের মতো জায়গা লাগে।
চার রুমের বাড়ির নকশা
যেহেতু নিজেদের থাকার জন্য করবেন, তাই নামাজের জায়গা, বই পড়ার জায়গা ও store-room রাখা যেতে পারে। কমন রুমগুলোতে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রাখুন। বিশেষভাবে লক্ষ রাখতে হবে, প্রতিটি বেডরুমে যেন পর্যাপ্ত আলো-বাতাস আসে — এমনকি দিনের বেলায় বাথরুমেও যেন লাইট জ্বালাতে না হয়।
চার রুমের মধ্যে একটি রুম নিজেদের জন্য, একটি মা-বাবার জন্য, একটি সন্তানদের জন্য, আর অতিথি এলে তাঁরা থাকবেন অন্য রুমটিতে।
চার রুম হলে ডাইনিং টেবিল আটজনের করতে হবে, আর ড্রয়িংরুমেও যেন আটজনের বেশি বসতে পারেন, সে ব্যবস্থা রাখতে হবে। সম্ভব হলে তিনটি অ্যাটাচড বাথরুম ও একটি কমন বাথরুম এবং প্রতিটি রুমের সঙ্গে বারান্দা রাখা যেতে পারে।
প্রাকৃতিক আলো-বাতাসের জন্য পর্যাপ্ত দরজা-জানালা (ওপেনিং) রাখতে হবে। রুমগুলো বড় করে করলে ভালো হয়, ন্যূনতম 12’ x 14’ মাপে।
https://youtu.be/l4QnLjVmBeQhttps://youtu.be/U5b3kmgjx3whttps://youtu.be/BmJRB_Ob7Vohttps://youtu.be/qKceQ-wWNeQ
বাড়ির ডিজাইনের জন্য আজই যোগাযোগ করুন। আমাদের করা বাড়ির ভিডিও দেখুন।
প্রয়োজনীয় প্রশ্নের উত্তর
চারটি শোবার কক্ষের বাইরে কী প্রয়োজন জানাব?
বসা, খাওয়া, অতিথি, রান্না ও পরিবারের দৈনন্দিন চলাচলের কথা জানান। কোন অংশ বেশি ব্যক্তিগত থাকবে এবং কোন অংশ সবার জন্য ব্যবহার হবে, তা আলাদা করে লিখুন।
নির্দিষ্ট জমিতে প্ল্যান মিলিয়ে দেখা জরুরি কেন?
আকৃতি, রাস্তা, অভিমুখ এবং প্রযোজ্য শর্ত ভিন্ন হলে একই কক্ষসংখ্যার বিন্যাসও বদলে যায়। নিজের জমির মাপজোখের ড্রয়িং এবং পরিবারের চাহিদা একসঙ্গে নিয়ে পরামর্শ করুন।
CONTACT
Get an initial consultation for the right design approach
Share the land size, intended use and your plans, and we will help you understand the appropriate next step.