ডুপ্লেক্স বাড়ির ডিজাইন — দুই তলায় সমন্বিত পরিকল্পনা

দুই তলায় কক্ষের বিন্যাস, সিঁড়ি, পারিবারিক গোপনীয়তা, আলো-বাতাস ও বাহ্যিক সৌন্দর্যের সমন্বয়ে ডুপ্লেক্স বাড়ির পরিকল্পনা সম্পর্কে জানুন।

আপনি কি সুন্দর ও আকর্ষণীয় ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করতে চান? Duplex House Plan

ডুপ্লেক্স বাড়ির নকশা, ডুপ্লেক্স বাড়ির ডিজাইন Duplex House Plan

ডুপ্লেক্স বাড়ির নকশা: শৌখিন মানুষের প্রথম পছন্দ। এর একটি বড় কারণ হলো, এতে অনেক আরামে বসবাস করা যায়। জীবন তো একটাই — একটু সুখ-শান্তি আর আরাম-আয়েশের দরকার আছে।

ডুপ্লেক্সে আছে প্রাইভেট ও পাবলিক স্পেসের আলাদা সুবিধা। যাঁরা খোলামেলা পরিবেশ পছন্দ করেন, তাঁরা ডুপ্লেক্স করতে পারেন। আশা করি ভালো লাগবে।


ডুপ্লেক্স বাড়ির ডিজাইন, Duplex House Plan
ডুপ্লেক্স বাড়ির ডিজাইন, Duplex House Plan

আমাদের কিছু ডুপ্লেক্স বাড়ির কাজ


ছোট ডুপ্লেক্স বাড়ির ডিজাইন
ছোট ডুপ্লেক্স বাড়ির ডিজাইন

ডুপ্লেক্স বাড়ির ডিজাইন, Duplex House Plan
ডুপ্লেক্স বাড়ির ডিজাইন, Duplex House Plan

চার রুমের ডুপ্লেক্স বাড়ির নকশা
চার রুমের ডুপ্লেক্স বাড়ির নকশা
Duplex house design, রাজকীয় ডুপ্লেক্স বাড়ি, অত্যাধুনিক ও গর্জিয়াস
Duplex house design, রাজকীয় ডুপ্লেক্স বাড়ি, অত্যাধুনিক ও গর্জিয়াস

আজ এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যা জানা জরুরি:

ডুপ্লেক্স বাড়ির রুম

কেউ ওপরের তলায় কমন রুম রাখতে পছন্দ করেন, আবার কেউ নিচতলায়। এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, তাই আপনি যেভাবে চান, সেভাবেই করা যাবে। তবে আমাদের টিম অধিকাংশ সময় নিচতলায় কমন রুমগুলো রেখে ওপরের তলায় প্রাইভেট রুম করে।

নিচতলায় যা যা থাকবে:

ড্রয়িংরুম,

ডাইনিং রুম

কমন রুম

রান্নাঘর

স্টোররুম,

গেস্ট রুম ইত্যাদি।

ওপরের তলায় যা যা রাখতে পারেন:

ফ্যামিলি লিভিং রুম

বেডরুম (বাথরুম ও বারান্দাসহ)

একটি টেরেসও থাকতে পারে।

একটি উন্মুক্ত জায়গাও থাকতে পারে।

ছাদের ওপরেও আড্ডা দেওয়ার জন্য একটি ঘর করা যেতে পারে, ছাদবাগানও করা যায়।

শহরের ছোট জায়গায় অনেক সময় বেশি কিছু করা সম্ভব হয় না। তাই একটু ফাঁকা জায়গা দেখে, একটু খোলামেলা থাকার জন্য সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির নকশা করতে পারেন।

বাড়ির ডিজাইন ও নকশার জন্য অবশ্যই ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট নিয়োগ করুন; তাহলেই আপনার ডিজাইন সুন্দর ও মানসম্মত হবে।

বিশেষ করে স্ট্রাকচার ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ। যেসব সিভিল ইঞ্জিনিয়ার নিয়মিত ডিজাইন ও ড্রইং করেন এবং IEB-এর সদস্য, সবসময় তাঁদের দিয়েই ডিজাইন করান — তাহলে অনেক ভালো হবে।

নির্মাণকাজের সময় অবশ্যই ড্রইং ও ডিজাইন অনুযায়ী কাজ করুন। দেখেছি, অনেকে ডিজাইন করানোর পরও অন্য লোকের কথায় divert হয়ে যান,

এতে পরে নিজেরই ক্ষতি হয় — বলা যায়, আমও যায়, ছালাও যায়।

ডুপ্লেক্স বাড়ির ভিডিও

https://youtu.be/L19yi8T-09Ehttps://youtu.be/OH3_MMd2Lawhttps://youtu.be/CdPbYwobrQg

কেন আপনি ডুপ্লেক্স বাড়ি বানাবেন

১) আভিজাত্য: ডুপ্লেক্স বাড়ি মূলত একটি পরিবারের আভিজাত্যের প্রতীক। গ্রামে ও এলাকায় বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে দেখা হয়। একটি ডুপ্লেক্স আপনার রুচি ও পছন্দের বহিঃপ্রকাশ।

২) পরিবারের সন্তুষ্টি: অনেক সময় দেখা যায়, পরিবারের মুরব্বিদের (বাবা-মা) আবদার থাকে, জীবনের শেষ দিনগুলো তাঁরা সুন্দর একটি বাড়িতে কাটাতে চান। তাঁদের এই মানসিক শান্তির জন্য হলেও অনেকে গ্রামে সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করেন।

৩) ভবিষ্যৎ প্রজন্ম: বাচ্চাদের কাছে গ্রাম মানেই অন্যরকম কিছু। শহরের ব্যস্ততা, জায়গার স্বল্পতা ও কোলাহল গ্রামে নেই। তাই বাচ্চাদের মন ভালো রাখতে প্রত্যেক বাবা-মায়ের উচিত নিয়মিত গ্রামে যাওয়া।
আর ঢাকার ফ্ল্যাটে থাকা বাচ্চারা গ্রামে গেলে তাদের জন্য ভালো থাকার ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি।
এ ছাড়া বাচ্চাদের যদি গ্রামে যেতে আগ্রহী করা না যায়, তবে পরবর্তী প্রজন্ম পুরোপুরি ভুলে যাবে যে কোনো এক জায়গায় আপনার একটি স্থায়ী ঠিকানা ছিল। আর একটি সুন্দর বাড়ি তাদের এই আগ্রহ আরও বাড়িয়ে তুলতে পারে।

৪) যোগাযোগ: অনেকে গ্রামের যোগাযোগব্যবস্থা নিয়ে চিন্তিত থাকেন — বাড়ি যেতে তো অনেক ঝামেলা। কিন্তু কখনো কি ভেবেছেন, বর্তমানে দেশের প্রতিটি অঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগব্যবস্থা আগের চেয়ে অনেক ভালো?
আপনি যদি ময়মনসিংহ এলাকার হন, সেখানে একটি চারলেনের রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের সঙ্গেও চারলেন রয়েছে।
বরিশালের পথে পদ্মা সেতু চালু হওয়ায় যোগাযোগ অনেক সহজ হয়েছে, আর উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ ভালো করতে টাঙ্গাইল পর্যন্ত চারলেনের কাজও শেষ হয়েছে।
তাই এখন আগের চেয়ে অনেক সহজে ও দ্রুত গ্রামে যাওয়া যায়।

৫) আত্মার বন্ধন: এই বিষয়টি আসলে মুখে বলে বা লিখে বোঝানো সম্ভব নয়। ঢাকায় যতই বাড়ি-গাড়ি করুন না কেন, এখানে সবসময় নিজেকে ভাসমান মনে হবে।

আমাদের কাজসমূহ



১ ও ২ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ 1 & 2 Storey Building foundation cost, 1 & 2 Tola barir foundation cost, ভিডিও সহ

১ ও ২ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ 1 & 2 Storey Building foundation cost, 1 & 2 Tola barir foundation cost, ভিডিও সহ



৩ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ 3 Storey Building foundation cost, 3 Tola barir foundation cost, ভিডিও সহ

৩ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ 3 Storey Building foundation cost, 3 Tola barir foundation cost, ভিডিও সহ



৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ, 4 Storied Building foundation cost, 4 Tola barir foundation cost, ভিডিও সহ

৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ, 4 Storied Building foundation cost, 4 Tola barir foundation cost, ভিডিও সহ


বাড়ির ডিজাইনের জন্য আজই যোগাযোগ করুন


চার রুমের বাড়ির নকশা
চার রুমের বাড়ির নকশা

বাড়ির ভিডিও
বাড়ির ভিডিও

তিন রুমের বাড়ির নকশা
তিন রুমের বাড়ির নকশা

সুন্দর বাড়ির ডিজাইন, Barir Design , Home Design
সুন্দর বাড়ির ডিজাইন, Barir Design , Home Design

অল্প জায়গায় বাড়ির নকশা
অল্প জায়গায় বাড়ির নকশা

3d house design
3d house design

জমির হিসাব
জমির হিসাব

দুই ইউনিট বাড়ির ডিজাইন 2 room home design
দুই ইউনিট বাড়ির ডিজাইন 2 room home design

CONTACT

Get an initial consultation for the right design approach

Share the land size, intended use and your plans, and we will help you understand the appropriate next step.

Call usWhatsApp