দুই রুমের বাড়ির নকশা — কম জায়গায় কার্যকর বিন্যাস
দুই রুমের বাড়ির নকশা ছোট পরিবার বা সীমিত জমিতে কীভাবে সাজানো যায়, তা জানুন। রান্নাঘর, বাথরুম, আলো-বাতাস ও চলাচলের বিষয়গুলো ভাবুন।
YOUR PROJECT, IN ONE PLACE
How much could your building cost?
Explore an initial budget based on storeys, roof area, contractor type and earthquake zone. Log in to use the free calculator or request services for your project.
Creating an account and using the initial cost calculator are free. Design and other service fees follow a written quotation.
দুই রুমের বাড়ির নকশা নিয়ে কিছু কথা
ছোট পরিবারের জন্য দুই রুমের বাড়ির নকশা করা হয়; যাঁরা ঘর ভাড়া দিতে চান, তাঁরাই বেশি দুই রুমের নকশা করেন। দুই রুমের সঙ্গে দুটি বাথরুম করা যেতে পারে — একটি অ্যাটাচড, অন্যটি ড্রয়িংরুমের সঙ্গে কমন।
দুই রুমের বাড়ির নকশা নিয়ে কিছু কথা
ছোট জমিতে ছোট পরিবারের জন্য সাধারণত দুই রুমের নকশা করা হয়, সঙ্গে ড্রয়িং ও ডাইনিং রুম রাখতেই হবে। তবে রুমের সংখ্যা কম বলে রুমের মাপ ন্যূনতম 12 ফুট বাই 12 ফুট রাখা যেতে পারে।
জায়গা একটু বেশি থাকলে তিনটি বারান্দা করা যেতে পারে — দুই রুমের সঙ্গে দুটি অ্যাটাচড, আর একটি ড্রয়িংরুমের সঙ্গে। ড্রয়িংরুম একটু বড় হলে ছোট একটি খাটও দেওয়া যায়, যাতে হঠাৎ কোনো অতিথি এলে থাকার ব্যবস্থা করা যায়।
পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রাখতে হবে। অনেক সময় দেখা যায়, ড্রয়িংরুমের পাশে রান্নাঘর ও কমন বাথরুম দিয়ে আলো-বাতাস আসার পথ বন্ধ করে দেওয়া হয় — এটি করবেন না। প্রাকৃতিক আলো-বাতাস এক অমূল্য সম্পদ।
তাই ঘরে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রাখুন। জমি ছোট হলেও পাশে অন্তত তিন ফুট 4 ইঞ্চি এবং সামনের দিকে 5 থেকে 6 ফুট ছেড়ে দিন। অনেকে জমি ছাড়তে চান না, কিন্তু পরে কষ্ট হয়। ঘরে আলো-বাতাস এলে আসবাবপত্র ও পোশাক-আশাক ভালো থাকে।
আমাদের করা দুই রুমের বাড়ির নকশা নিচে দেওয়া হলো
দুই রুম দুই ইউনিট
দুই রুম তিন ইউনিট
দুই রুম দুই ইউনিট
দুই রুম তিন ইউনিট
ঘর ভাড়া দেওয়ার জন্য
ভাড়া থেকে আয়ের একটি উৎস তৈরির জন্য অনেকে দুই রুমের বাড়ি পছন্দ করেন। দুই রুমের ফ্ল্যাট সাধারণত খালি পড়ে থাকে না, কারণ এর চাহিদা সবসময় থাকে। ছোট ও মাঝারি পরিবার দুই রুমের ফ্ল্যাট খুব পছন্দ করে। সঙ্গে ড্রয়িং-ডাইনিং রুম একটু বড় হলে এবং আলো-বাতাসের ভালো ব্যবস্থা থাকলে তা অনেকেরই পছন্দের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
বাড়ির ডিজাইনের জন্য যোগাযোগ করুন। আমাদের বাড়ির নকশার ভিডিও দেখুন।
CONTACT
Get an initial consultation for the right design approach
Share the land size, intended use and your plans, and we will help you understand the appropriate next step.