বাড়ি নির্মাণ খরচ কত হতে পারে?

বাড়ি নির্মাণ খরচ কোন কোন উপকরণ, কাজের পরিমাণ, স্থান ও সময়ের ওপর নির্ভর করে, তা জানুন। নকশাভিত্তিক প্রাক্কলন বুঝে প্রকল্পের বাজেট করুন।

YOUR PROJECT, IN ONE PLACE

How much could your building cost?

Explore an initial budget based on storeys, roof area, contractor type and earthquake zone. Log in to use the free calculator or request services for your project.

Creating an account and using the initial cost calculator are free. Design and other service fees follow a written quotation.

গৃহ / বাড়ি নির্মাণ খরচ কত হতে পারে এ বিষয়ে বিস্তারিত: বাড়ি তৈরির ধাপসমূহ, প্রতি বর্গফুট খরচ, Cost Estimate কত হয়?

গৃহ / বাড়ি নির্মাণ খরচ, প্রতি বর্গফুট খরচ, Cost Estimate কত হয়? এখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি

গৃহ/বাড়ি নির্মাণের খরচ নিয়ে সবাই চিন্তিত থাকেন। বাড়ি নির্মাণ খরচ সম্পর্কে সম্পূর্ণ জেনে কাজ শুরু করলে মাঝপথে নির্মাণকাজ বন্ধ করতে হয় না। তাই কাজে হাত দেওয়ার আগে নির্মাণ খরচ সম্পর্কে সব তথ্য ভালোভাবে জেনে নেওয়া উচিত। এখানে আমরা একটি প্রজেক্টের প্রতি বর্গফুট খরচ বের করব। আশা করি আপনি উপকৃত হবেন এবং Cost Estimate নিয়ে আর বেশি চিন্তা করতে হবে না।

বাড়ির প্ল্যান ও ডিজাইনভেদে খরচ কমবেশি হয়ে থাকে।

per square feet construction cost

সাধারণত ভালো যোগাযোগব্যবস্থা থাকলে ১লা জুন  ২০২৬  আবাসিক ৪ তলা বাড়ির নির্মাণ প্রতি বর্গফুটে সর্বনিম্ন ২৩৫০ থেকে ২৬৫০ টাকা খরচ হয়। বাড়ির ডিজাইন বা নকশা বেশি সুন্দর হলে খরচও বেশি হয়। বাড়ির ফাউন্ডেশন -এর ধরনের ওপর ভিত্তি করে খরচ কমবেশি হয়। কাজে ধীর হলে মালামালের দাম বাড়ে, ফলে বাড়ির খরচও বাড়ে।

Modern duplex house plans in Bangladesh with cost estimates, click here

আবাসিক ৫ তলা  থেকে ৬ তলা পর্যন্ত বাড়ির নির্মাণ প্রতি বর্গফুটে সর্বনিম্ন ২৫০০ থেকে ২৮০০ টাকা খরচ হয়।

আবাসিক ৭ তলা  থেকে ৮ তলা পর্যন্ত বাড়ি নির্মাণে প্রতি বর্গফুটে সর্বনিম্ন ২৭০০ থেকে ৩০০০ টাকা খরচ হয়।

আবাসিক ৯ তলা  থেকে ১০ তলা পর্যন্ত বাড়ি নির্মাণে প্রতি বর্গফুটে সর্বনিম্ন ৩০০০ থেকে ৩৫০০ টাকা খরচ হয়।

বাড়ি নির্মাণ খরচের কিছু গুরুত্বপূর্ণ বিষয়

ভূমিকম্পের প্রভাব বিবেচনায় স্ট্রাকচারাল ডিজাইন সম্পর্কে বিস্তারিত দেখুন 

https://youtu.be/ND10zA8UJLo বাড়ি নির্মাণ খরচ, বাড়ির ডিজাইন ও খরচ

আপনার বাড়ির নির্মাণ খরচ কত হবে? কত কেজি রড, কত ব্যাগ সিমেন্ট লাগবে? আমরা হিসাব করে দেব। 

অনুমোদিত চালান অনুযায়ী পেমেন্টের তথ্য জমা দিতে ও রসিদ দেখতে ক্লায়েন্ট ড্যাশবোর্ডের বিলিং অংশে যান।

প্রয়োজনে  কল করুন

Call: 01711945113

৩ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ ও সম্পূর্ণ খরচ 

https://www.youtube.com/watch?v=zWY-Du6HsHg&t=16s

৩ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ ও সম্পূর্ণ খরচ 

https://www.youtube.com/watch?v=godkadbxFR4


গ্রামের ২ তলা বাড়ির ডিজাইন ও ফাউন্ডেশনের খরচ
গ্রামের ২ তলা বাড়ির ডিজাইন ও ফাউন্ডেশনের খরচ

৪ শতক জমিতে ২ ইউনিট বাড়ির খরচ (পর্ব ০২)
৪ শতক জমিতে ২ ইউনিট বাড়ির খরচ (পর্ব ০২)

বাড়ি তৈরির ধাপসমূহ

বাড়ি তৈরির ধাপ হলো: প্রথমে মাটির নিচের কাজ, তার মধ্যে যে কাজগুলো বেশি গভীরে, সেগুলো আগে করতে হবে। এরপর ধীরে ধীরে ওপরের কাজ করতে হবে। 

পানির ট্যাংক যদি বেসের নিচে থাকে, তাহলে আগে পানির ট্যাংকের কাজ করতে হবে। 

তবে পানির ট্যাংক ও সেপটিক ট্যাংক ভবনের বাইরে করতে হবে। 


গ্রামের ২ তলা বাড়ির ডিজাইন ও ফাউন্ডেশনের খরচ
গ্রামের ২ তলা বাড়ির ডিজাইন ও ফাউন্ডেশনের খরচ

ভবন নির্মাণ খরচ

ভবন নির্মাণ খরচের প্রতিটি আইটেম আমরা বিস্তারিতভাবে হিসাব করেছি। নিচে স্ট্রাকচার অংশের হিসাবগুলো বিস্তারিত বর্ণনা করা হলো। 

প্রথমে মাটির নিচের কাজগুলোর, পরে মাটির ওপরের কাজের খরচ হিসাব করেছি। 


২ তলা বাড়ি করতে সিমেন্ট, বালি ও রডের পরিমাণ, বাড়ি তৈরির খরচের হিসাব
২ তলা বাড়ি করতে সিমেন্ট, বালি ও রডের পরিমাণ

ফাউন্ডেশন খরচ Foundation Cost,

বাড়ি নির্মাণ খরচের মধ্যে ফাউন্ডেশন খরচ (Foundation Cost) খুব গুরুত্বপূর্ণ। কারণ মাটি পরীক্ষার পর যদি দেখা যায় মাটির ভারবহন ক্ষমতা কম, তাহলে ১ তলা বাড়ির জন্যও পাইল লাগতে পারে — আর পাইলে অনেক খরচ। একটি ৬০ ফুট লম্বা, ১৮ ইঞ্চি ব্যাসের পাইল করতে প্রায় ৬৩,৫০০ টাকা লাগে। 

একটি ৬ তলা বাড়ির ডিজাইন আমরা ফুটিং দিয়ে করেছি, কারণ সয়েল টেস্টের ফল অনেক ভালো ছিল। 


৪ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ, 4 Storied Building foundation cost, 4 Tola barir foundation cost

৪ তলা বাড়ির ফাউন্ডেশনে প্রতি বর্গফুটে খরচ ৫৭৫ টাকা। এতে ম্যাকাডাম, সিসি, ফুটিং, সেপটিক ট্যাংক ও পানির ট্যাংক ধরা হয়েছে, কন্ট্রাক্টরের বিলসহ। 


৫ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ, 5 Storied Building foundation cost, 5 Tola barir foundation cost, ভিডিও সহ

৫ তলা বাড়ির ফাউন্ডেশনে প্রতি বর্গফুটে খরচ ৭৪০ টাকা। এতে ম্যাকাডাম, সিসি, ফুটিং, কম্বাইন্ড ফুটিং, সেপটিক ট্যাংক ও পানির ট্যাংক ধরা হয়েছে, কন্ট্রাক্টরের বিলসহ। 

তবে এই খরচ সেপটিক ট্যাংক ও পানির ট্যাংকসহ। 
৬ তলা বাড়ির ফাউন্ডেশন খরচ

৬ তলা বাড়ির ফাউন্ডেশনে প্রতি বর্গফুটে খরচ ১২৪০ টাকা, এখানে পাইল করা হয়েছে। পাইল ক্যাপের জন্য প্রতি বর্গফুটে খরচ হয়েছে ৪৫০ টাকা; পাইল ক্যাপগুলো ছিল ৩ পাইল ও ৪ পাইলের। 

মাটি দুর্বল হলে অনেক সময় ভারবহন ক্ষমতা বাড়াতে Ground Improvement করতে হয়; মাটির ঘনত্ব বাড়াতে Sand Compaction পাইল করা যেতে পারে। এতে বাড়ি নির্মাণের খরচ বাড়ে, তবে সব ক্ষেত্রে এমন হয় না।

এ ছাড়া ভবনের ধরনের ওপর ভিত্তি করেও Ground Improvement বা পাইল করতে হতে পারে। যেমন চিকন ও লম্বা জমিতে সরু ভবনের এক পাশে প্রচুর বাতাসের চাপ পড়ে; মাটির ভারবহন ক্ষমতা যথেষ্ট থাকলেও ঝড়ে ভবন যেন উল্টে না পড়ে, সে জন্য পাইল করতে হতে পারে। 

প্রকল্পের জন্য উপযুক্ত ফাউন্ডেশন সমাধানে কিছু ক্ষেত্রে বাড়ি নির্মাণের খরচ বাড়তে পারে।  

কল: 01711945113

বাড়ির ডিজাইন করাতে চাইলে এই ফর্মটি পূরণ করুন

আমরা অনলাইনের মাধ্যমে আপনার বাড়ির প্ল্যান ও ডিজাইন করে দেব, ইনশাআল্লাহ।

যাঁরা আমাদের কাছ থেকে প্ল্যান ও ডিজাইন নেবেন, শুধু তাঁদেরই আমরা ভবন নির্মাণ খরচের হিসাব দেব।

শুধু খরচের হিসাব জানার জন্য অনুগ্রহ করে কল করবেন না বা এই ফর্ম পূরণ করবেন না। বাড়ির নির্মাণ খরচের হিসাব জানতে অর্ডার ফর্ম পূরণ করুন। 

Per square foot construction cost in bangladesh 2023

for 4 story Building per square foot construction cost in Bangladesh, 2023 is 2300 taka to 2800 taka.

সিসি ঢালাইয়ের অনুপাত

সিসি ঢালাইয়ে সিমেন্ট তুলনামূলক কম দিয়ে করা হয়। বইতে সাধারণত ১:২:৪ অনুপাতে করার কথা বলা আছে, বাস্তবে ১:১.৫:৩ অনুপাতে করা হয়। অনুপাতে সিমেন্ট বেশি দিলে কংক্রিট বেশি শক্ত হয়। 

বেস ঢালাইয়ের হিসাব

বেস ঢালাইয়ের হিসাব বের করা সহজ। বেসের দৈর্ঘ্য * প্রস্থ * উচ্চতা = আয়তন। 

তাহলে ফুটিং ৩-এর আয়তন = ৭.৫*৭.৫*১ ফুট = ৫৬.২৫ ঘনফুট 

সিমেন্ট = ৫৬.২৫*০.২২=১৩ ব্যাগ 

বালি = ৫৬.২৫ * ০.৪৫ = ২৫.৩ ঘনফুট 

ইট = ৫৬.২৫ * ৮= ৪৫০ টি 


Footing Details. বেস বা ফুটিং, ভবনের বেস, সিসি ঢালাইয়ের অনুপাত, বেস ঢালাইয়ের হিসাব
সিসি ঢালাইয়ের অনুপাত

এভাবে আপনি আপনার বাড়ির ফাউন্ডেশনের খরচ বের করতে পারবেন। 

https://youtu.be/xIdAN00S9Y8https://youtu.be/FchET1TfhaQhttps://youtu.be/ac8QxaP9MhIhttps://youtu.be/b55c9A_4alc

শর্ট কলাম ও গ্রেড বিমের খরচ Short Column & Grade Beam Cost


Grade Beam Estimate
Grade Beam Estimate

Below Ground Column Estimate
Below Ground Column Estimate

মাটির নিচে যে কলাম থাকে, তাকে শর্ট কলাম বলে। সাধারণত মাটির ওপরের কলামের চেয়ে ২ থেকে ৩ ইঞ্চি বড় করে শর্ট কলাম করা হয়। 

একটি বিষয় সবসময় মনে রাখবেন: রড, সিমেন্ট, বালি ও খোয়া দিয়ে ভালো RCC কাজ করা খরচ বাড়ানো নয়, বরং ভবনের নিরাপত্তায় বিনিয়োগ। তাই RCC কাজগুলো ভালো করে করা উচিত। 

আসলে কংক্রিটকে দীর্ঘস্থায়ী করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। 

কংক্রিট যত দিন টিকবে, আপনার ভবনও তত দিন টিকবে। 

শর্ট কলাম ও গ্রেড বিমের খরচ (Short Column & Grade Beam Cost): মিস্ত্রির মজুরিসহ প্রতি বর্গফুটে ১৮৫ টাকা খরচ হতে পারে।

যত বর্গফুট ছাদ করতে চান, তাকে ১৮৫ দিয়ে গুণ করলে খরচের মোটামুটি হিসাব পেয়ে যাবেন। তবে এই হিসাব ছোট প্রজেক্টের জন্যই বেশি কার্যকর। 

নিচ তলার ফ্লোরের কাজের খরচ। Ground Floor Bottom Slab Cost


Ground Floor Bottom Slab
Ground Floor Bottom Slab

নিচ তলার ফ্লোরের কাজের খরচ। Ground Floor Bottom Slab Cost

সিমেন্ট ১১০ ব্যাগ 

রড ৭২০ কেজি 

বালি ও খোয়াসহ খরচ হয়েছে ১ লক্ষ ৬০ হাজার টাকা 

মিস্ত্রির মজুরি বাদে। 

মিস্ত্রির মজুরি প্রতি বর্গফুট ৩০ টাকা হিসাবে ৫৩ হাজার টাকা

মোট = ২ লক্ষ ১৩ হাজার টাকা। 

২ লক্ষ ১৩ হাজার টাকাকে ছাদের মাপ দিয়ে ভাগ করলে ১২৫ টাকা হয়।

তাহলে ১২৫ টাকা প্রতি বর্গফুট খরচ।

প্রতি বর্গফুট ছাদ ঢালাইয়ে কত খরচ হবে?

বাড়ি নির্মাণ খরচের মধ্যে ছাদ ঢালাই খুব গুরুত্বপূর্ণ। ছাদ ঢালাইয়ের খরচ বের করতে আমরা কলাম, সিঁড়ি, বিম ও ছাদ — এই সব আইটেমের খরচ একসঙ্গে যোগ করব। এখানে প্রতিটি আইটেমের আলাদা বিশ্লেষণ দেওয়া হলো।

এখানে ১৭৬৩ বর্গফুট ছাদের একটি ছোট ৫ তলা প্রজেক্টের হিসাব করা হয়েছে। মোট খরচ বের করে ছাদের মাপ দিয়ে ভাগ করে প্রতি বর্গফুট এ কত খরচ হলো, তা হিসাব করব। 

কলামের এস্টিমেট

কলামের এস্টিমেটের বিস্তারিত হিসাব নিচে দেওয়া হলো 


কলাম ঢালাইয়ের হিসাব, কলামের এস্টিমেট, পিলার ঢালাইয়ের হিসাব
Typical Floor Column, কলাম ঢালাইয়ের হিসাব

কলাম ঢালাইয়ের হিসাব

কলাম ঢালাইয়ের হিসাব বেশ সহজ: আয়তন =কলাম এর দৈর্ঘ্য * প্রস্থ *উচ্চতা * কলামের সংখ্যা; এই আয়তনকে ০.২২ দিয়ে গুণ করলে সিমেন্টের ব্যাগের সংখ্যা পাওয়া যায়। বালির জন্য = আয়তন *০.৪৫; ইটের জন্য = আয়তন *৮; তাহলে ১৮৩.৭ ঘনফুট আয়তনের জন্য, 

সিমেন্ট = ১৮৩.৭*০.২২=৪০ ব্যাগ, 

বালি = ১৮৩.৭ * ০.৪৫ = ৮২.৬৭ ঘনফুট 

ইট = ১৮৩.৭* ৮= ১৪৬৯ পিস। 

এখানে সিলেটের মোটা লাল বালু ৮০% আর কুষ্টিয়ার সাদা বালু ২০% মেশানো ভালো। 

আর নির্মাণ কাজে পাথর ব্যবহার করতে হবে। 

১৭৬৩ বর্গফুটে ১২টি কলাম দিয়ে করেছি; খরচ হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা। 

কলামের রডের হিসাব

কলামের রডের হিসাব নিচে দেওয়া হলো। 

https://youtu.be/hE1eGQCTy8M

কলামের রডের জন্য ফ্লোর হাইট, অর্থাৎ ফ্লোর থেকে ফ্লোরের উচ্চতার সঙ্গে ল্যাপিং জয়েন্টের জন্য আরও ২ থেকে ২.৫ ফুট বাড়তি ধরা হয়। 

যদি একই মাপের কলাম ৫টি হয়, প্রতিটিতে ১০টি রড থাকে এবং ফ্লোর থেকে ফ্লোরের উচ্চতা ১০ ফুট হয়, তাহলে প্রতিটি রড ১২.৫ ফুট ধরতে হবে। 

তাহলে ৫*১০*১২.৫=৬২৫ ফুট রড। 

১৬ মিলিমিটার রড হলে ওজন ০.৪৮ কেজি/ফুট। 

ভার্টিক্যাল বা খাড়া রডের ওজন = ৬২৫*০.৪৮=৩০০ কেজি রড 

১৭৬৩ বর্গফুটে ১২টি কলাম দিয়ে করেছি; খরচ হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা। 


Stair Estimate
Stair Estimate

সিঁড়ি করতে লেগেছে ৪১ হাজার টাকা; সিঁড়িটি ৩’৯” চওড়া, ধাপ ছিল ১০টি। 


Roof Beam Estimate
Roof Beam Estimate

ছাদের বিম করতে লেগেছে ১ লক্ষ ৮৭ হাজার টাকা, মিস্ত্রির মজুরি বাদে; মজুরি পরে আলাদা ধরা হবে। 


Slab Estimate
Slab Estimate

ছাদ আমরা ৫ ইঞ্চি পুরু করেছি। ১৭৬৩ বর্গফুটে রড লেগেছে ২৩৪৮ কেজি, যদিও এখন রডের দাম বেশি।

সিমেন্ট লেগেছে ১৭১ ব্যাগ।

মোট মালামাল লেগেছে ৩ লক্ষ ৪৪ হাজার টাকা।

তাহলে শুধু ছাদের মালামাল বাবদ প্রতি বর্গফুটে ১৯৫ টাকা, হিসাবের সুবিধার্থে ২০০ টাকা লাগে। মিস্ত্রির মজুরি ১০০ টাকা হলে ৩০০ টাকা প্রতি বর্গফুট খরচ হতে পারে।
বাড়ি নির্মাণ খরচের মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।


slab casting total cost
slab casting total cost

এখন কলাম, সিঁড়ি, বিম ও ছাদ সব আইটেম যোগ করছি। 

ইট ভাঙার জন্য ৬৫১৩ টাকা এখানে যুক্ত করা হয়েছে। 

আনুষঙ্গিক খরচ হিসেবে ৫০ হাজার টাকা যুক্ত করা হলো। 

মিস্ত্রির মজুরি প্রতি বর্গফুট ১২০ টাকা হলে ২ লক্ষ ১২ হাজার টাকা আসে। 

মোট খরচ হলো ৮ লক্ষ ৪০ হাজার টাকা, অর্থাৎ প্রতি বর্গফুটে ৪৭৭ টাকা। হিসাবের সুবিধার জন্য প্রতি বর্গফুটে ৪৮০ টাকা ধরা যেতে পারে। 

অ্যাডমিক্সচারের হিসাব বাদ রাখা হয়েছে। কংক্রিট মেশাতে পানি যেন কম লাগে, সে জন্য Superplasticizer ব্যবহার করলে কংক্রিট বেশি মজবুত হয়, যা আপনার বিল্ডিংয়ের আয়ু বাড়িয়ে দেবে। 

৫” গাঁথুনিতে ইটের দেয়াল ও মসলার হিসাব বের করার নিয়ম


TYPICAL FLOOR PLAN Home Plan, Home Design, 5 Storied Home Design at muksudpur, ৫ তলা বাড়ির ডিজাইন মুকসুদপুর
TYPICAL FLOOR PLAN Home Plan, Home Design, 5 Storied Home Design at muksudpur, ৫ তলা বাড়ির ডিজাইন মুকসুদপুর

৫" গাঁথুনিতে ইটের দেয়াল ও মসলার হিসাব
৫” গাঁথুনিতে ইটের দেয়াল ও মসলার হিসাব

৫” গাঁথুনিতে ইটের দেয়ালের হিসাব: বাড়ি নির্মাণ খরচের মধ্যে ইটের গাঁথুনি খুব গুরুত্বপূর্ণ। ইটের গাঁথুনিতে প্রতি বর্গফুটে  ০.০২৫ ব্যাগ সিমেন্ট লাগে।

আমাদের এই প্রজেক্টে

সিমেন্ট ৮৫ ব্যাগ লেগেছে।

বালি ৪২৪ ঘনফুট লেগেছে।

ইট ১৭ হাজার পিস লেগেছে।

মালামাল লেগেছে ইটের গাঁথুনি তে ২ লক্ষ ২৫ হাজার টাকা

মিস্ত্রির মজুরি বাদে

তাহলে ১৩০ টাকা প্রতি বর্গফুট খরচ 

৫” গাঁথুনিতে ইটের হিসাব: প্রতি বর্গফুটে ইট লাগে ৪.৮ টি , যদি ইটের আকার সঠিক হয়। 

গাঁথুনিতে মসলার হিসাব: প্রতি বর্গফুটে ০.০২৫ ব্যাগ সিমেন্ট লাগে। অর্থাৎ দেয়াল ১০ ফুট লম্বা ও ১০ ফুট উঁচু হলে ১০০ বর্গফুট এ =১০০x ০.০২৫= ২.৫ ব্যাগ সিমেন্ট লাগবে।

এক হাজার ইটে কত বস্তা সিমেন্ট লাগে?

তাহলে ১০০০ ইট/৪.৮= ২০৮.৩৩ বর্গফুট। তাহলে সিমেন্ট লাগবে ২০৮.৩৩ x ০.০২৫= ৫.২১ ব্যাগ। 

তবে গাঁথুনিতে মিস্ত্রিরা প্রচুর সিমেন্ট নষ্ট করেন, সেদিকে বিশেষ লক্ষ রাখতে হবে। 

আপনার ছাদের এরিয়াকে ১৩০ টাকা দিয়ে গুণ করলে খরচের হিসাব বুঝতে পারবেন। 

প্লাস্টারের খরচের হিসাব

ভেতরের দেয়ালে ১২ মিলিমিটার প্লাস্টার 


FIRST FLOOR PLAN Home Plan, Home Design, 5 Storied Home Design at muksudpur, ৫ তলা বাড়ির ডিজাইন মুকসুদপুর
FIRST FLOOR PLAN Home Plan, Home Design, 5 Storied Home Design at muksudpur, ৫ তলা বাড়ির ডিজাইন মুকসুদপুর

প্লাস্টারের কাজে শ্রমিকেরা প্রচুর সিমেন্ট অপচয় করেন, বাড়ির মালিকের এদিকে নজর রাখা উচিত। 

সিমেন্ট ৭৫ ব্যাগ লেগেছে।

বালি ২৯০ ঘনফুট লেগেছে।

মালামাল লেগেছে ভেতরের দেয়ালে প্লাস্টারের কাজে  তে  ৪৬ হাজার টাকা

মিস্ত্রির মজুরি বাদে 

তাহলে ২৬ টাকা প্রতি বর্গফুট খরচ 

আপনার ছাদের এরিয়াকে ২৬ টাকা দিয়ে গুণ করলে খরচের হিসাব বুঝতে পারবেন। 

বাইরের দেয়ালে প্লাস্টার 

রেশিও  ১:৪

সিমেন্ট ১৯ ব্যাগ লেগেছে।

বালি ৭৬ ঘনফুট লেগেছে।

মালামাল লেগেছে ভেতরের দেয়ালে প্লাস্টারের কাজে  তে  ১৩ হাজার টাকা

মিস্ত্রির মজুরি বাদে 

তাহলে ৮ টাকা প্রতি বর্গফুট খরচ 

আপনার ছাদের এরিয়াকে ৮ টাকা দিয়ে গুণ করলে খরচের হিসাব বুঝতে পারবেন। 

সিলিং প্লাস্টার 

সিলিং প্লাস্টারের কাজে প্রচুর সিমেন্ট অপচয় হয়।

রেশিও  ১:৪

সিমেন্ট ২৭ ব্যাগ লেগেছে।

বালি ১০৬ ঘনফুট লেগেছে।

মালামাল লেগেছে ভেতরের দেয়ালে প্লাস্টারের কাজে  তে  ১৮ হাজার টাকা

মিস্ত্রির মজুরি বাদে 

তাহলে ১১ টাকা প্রতি বর্গফুট খরচ

আপনার ছাদের এরিয়াকে ১১ টাকা দিয়ে গুণ করলে খরচের হিসাব বুঝতে পারবেন। 

দরজার হিসাব


Door
Door

বাড়ি নির্মাণ খরচের মধ্যে দরজার হিসাব গুরুত্বপূর্ণ, কারণ কম টাকাতেও দরজা পাওয়া যায়। খরচ কমাতে চাইলে কম দামের দরজা কিনলেই চলে, শুধু প্রধান দরজাটি ভালো দিলেই হয়। 

মেহগনি কাঠের দরজার ফ্রেম ৩২০০ টাকা 

মেহগনি কাঠের দরজার পাল্লা ৭০০০ টাকা 

প্রধান দরজা অনেকে সেগুন কাঠের দিয়ে থাকেন; কারুকাজসহ এর পাল্লা ৪০,০০০ টাকা। 

তাহলে একটি দরজার খরচ ১০২০০ টাকা। এমন দরজা আছে ৯টি = ৯১৮০০টাকা। 

বাথরুমের প্লাস্টিকের দরজা ৩০০০ টাকা হলে X ৩টি =৯,০০০ টাকা। বারান্দার দরজা লোহাকাঠের দিলে ৮,০০০ টাকা X ৩= ২৪,০০০ টাকা। 

তাহলে মোট খরচ হবে = ১ লক্ষ ৩০ হাজার টাকা। 

তাহলে ৭০ টাকা প্রতি বর্গফুট খরচ। 

বাড়ি নির্মাণ খরচ কমানোর জন্য কম দামের লোকাল দরজা ব্যবহার করা যেতে পারে। 

জানালার গ্লাসের খরচের হিসাব

রুমের জানালাগুলো ৫ ফুট চওড়া X ৪.৫ ফুট উঁচু।

রান্নাঘরের জানালাগুলো ৪ ফুট X ৪ ফুট।

টয়লেটের জানালাগুলো ২ ফুট X ২ ফুট।

২টি গ্লাসের দরজাসহ এখানে ৩১১ বর্গফুট জানালার গ্লাসের কাজ আছে। 

প্রতি বর্গফুট ৩০০ টাকা হিসাবে ৯৩ হাজার টাকার কাজ আছে। 

৯৩ হাজার টাকাকে ছাদের মাপ দিয়ে ভাগ করলে ৫৩ টাকা হয়।

তাহলে ৫৩ টাকা প্রতি বর্গফুট খরচ।

বাড়ি নির্মাণ খরচের মধ্যে এই আইটেমের খরচ তুলনামূলক বেশি।

জানালার গ্রিলের খরচের হিসাব


WIndow Grill Design
WIndow Grill Design

প্রতি কেজি ১৩০ টাকা করে নেবে। 

৬০ গ্রেড বার দেওয়ার চেষ্টা করবেন। 

টাইলসের খরচের হিসাব

ফ্লোর টাইলস খরচ Floor Homogeneous Tiles


ফ্লোর টাইলস খরচ Floor Homogeneous Tiles​
ফ্লোর টাইলস খরচ Floor Homogeneous Tiles​

বাড়ি নির্মাণ খরচের মধ্যে টাইলসের খরচ খুব গুরুত্বপূর্ণ। ফ্লোর টাইলসে খরচ হয়েছে ২ লক্ষ ৬০ হাজার টাকা।

২ লক্ষ ৬০ হাজার টাকাকে ছাদের মাপ দিয়ে ভাগ করলে ১৪৭ টাকা হয়। 

তাহলে ১৫০ টাকা প্রতি বর্গফুট খরচ। 

টয়লেট টাইলস হিসাব Toilet Tiles cost


টয়লেট টাইলস হিসাব Toilet Tiles cost
টয়লেট-টাইলস-হিসাব–Toilet-Tiles-cost

টয়লেট টাইলসে খরচ হয়েছে ৩৮,৬০০ টাকা। 

৩৮,৬০০ টাকাকে ছাদের মাপ দিয়ে ভাগ করলে ২১.৯ টাকা হয়।

তাহলে ২২ টাকা প্রতি বর্গফুট খরচ।

বাড়ি নির্মাণ খরচে টাইলসের অংশ খুব গুরুত্বপূর্ণ।

All Material Estimate


Structure Material Estimate
Structure Material Estimate

আপনার বোঝার সুবিধার্থে একটি প্রজেক্টের গুরুত্বপূর্ণ কিছু কাজের হিসাব দেওয়া হলো।

বাড়ি নির্মাণ খরচের একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হলো। 

যেকোনো গৃহ নির্মাণ প্রকল্পে খরচের শতকরা হিসাব

নির্মাণ    
(ক) নির্মাণসামগ্রী বাবদ ব্যয় ৬০%
(খ) শ্রমিকের মজুরি বাবদ ২০%
(গ) যন্ত্রপাতি ও মিক্সার মেশিন বাবদ ৩%
(ঘ) কাজ করার জন্য লোক ৪.৫%
(ঘ) সম্ভাব্য অনির্ধারিত ব্যয় ২.৫%
(চ) ঠিকাদারের লাভ ১০%
পরামর্শ    
(ক) ইঞ্জিনিয়ারের ফি ৬%
(খ) তদারকি ১%

সিভিল নির্মাণে খরচ ৭৫% (এর মধ্যে ১৫% ভিত্তির জন্য ধরা হয়), স্যানিটারি কাজে ১৫%, ইলেকট্রিক কাজে ৯%, গ্যাস লাইনে ১%

আমাদের সেবার পরিধি প্রকল্পের প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করা হয়। সংশ্লিষ্ট প্রকৌশলী ও স্থপতির যোগ্যতা এবং অভিজ্ঞতা যাচাই করে দায়িত্ব দেওয়া হয়। কাজ শুরুর আগে সেবার পরিধি, ডেলিভারেবল, ফি ও সময়সূচি বুঝে নিন।

বাড়ির ডিজাইনের জন্য যোগাযোগ করুন।  আমাদের বাড়ির নকশার ভিডিও দেখুন।

মসজিদের ডিজাইন দেখুন

বাড়ি নির্মাণ খরচ কম করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন


৭ শতক জমিতে ডুপ্লেক্স বাড়ি: front elevation

ডুপ্লেক্স বাড়ির ডিজাইনগুলো দেখুন 

অল্প জায়গায় বাড়ির নকশা

২ তলা বাড়ির ডিজাইনগুলো দেখুন 

৫ শতক জমিতে তিন ইউনিট ৩ তলা

৩ তলা বাড়ির ডিজাইনগুলো দেখুন 

২১৩৭ বর্গফুট তিন রুমের বাড়ির ডিজাইন

৪ তলা বাড়ির ডিজাইনগুলো দেখুন 

৫ তলা বাড়ির ডিজাইন

৫ তলা বাড়ির ডিজাইনগুলো দেখুন 

৫ শতাংশ জমিতে ৬ তলা বাড়ির ডিজাইন

৬ তলা বাড়ির ডিজাইনগুলো দেখুন 


চার রুমের বাড়ির নকশা
চার রুমের বাড়ির নকশা

তিন রুমের বাড়ির নকশা
তিন রুমের বাড়ির নকশা

অল্প জায়গায় বাড়ির নকশা
অল্প জায়গায় বাড়ির নকশা

জমির হিসাব
জমির হিসাব

বাড়ির ভিডিও
বাড়ির ভিডিও

সুন্দর বাড়ির ডিজাইন, Barir Design , Home Design
সুন্দর বাড়ির ডিজাইন, Barir Design , Home Design

3d house design
3d house design

দ্বিতীয় তলা: ৩৮ x ৭৮ ফুট, তিন রুমের নকশা
দ্বিতীয় তলা: ৩৮ x ৭৮ ফুট, তিন রুমের নকশা

গ্রামের ২ তলা বাড়ির ডিজাইন ও ফাউন্ডেশনের খরচ

তলা গ্রামের বাড়ির ডিজাইন ও ফাউন্ডেশনের খরচের হিসাব নিচে দেওয়া হলো।


Front elevation 2D ২ তলা সুন্দর বাড়ির ছবি front view, বাড়ি তৈরির নকশা ছবি সামনের অংশ, গ্রামের ২ তলা বাড়ির ডিজাইন ও ফাউন্ডেশনের খরচ
গ্রামে ২ তলা বাড়ির ডিজাইন

গ্রামের ২ তলা বাড়ির ডিজাইন ও ফাউন্ডেশনের খরচ
গ্রামের ২ তলা বাড়ির ডিজাইন ও ফাউন্ডেশনের খরচ

ছাদের মাপ ১৯০২ বর্গফুট। গ্রামের ২ তলা বাড়ির ফাউন্ডেশনের খরচ হয়েছে ১২ লক্ষ ৭৭ হাজার টাকা। ১ তলা করতে খরচ হয়েছে ২৮ লক্ষ ৩৮ হাজার টাকা। তাহলে ফাউন্ডেশনসহ এক তলা করতে খরচ হয়েছে ৩৭ লক্ষ ১৯ হাজার টাকা ২০২৩ সালের হিসাবে। 

এরপর একটি ছাদ করতে মালামাল লেগেছে ৮ লক্ষ ১৫ হাজার টাকা, আর মিস্ত্রিকে দেওয়া হয়েছে ১ লক্ষ ৯০ হাজার টাকা।  

CONTACT

Get an initial consultation for the right design approach

Share the land size, intended use and your plans, and we will help you understand the appropriate next step.

YOUR PROJECT, IN ONE PLACE

Take the next step with your construction plans

Make informed decisions before you build. Log in to explore an initial budget, share your project requirements and request our engineering services.

  • Indicative foundation, individual floor and total construction costs
  • Request design and engineering services and submit project details
  • Follow progress, quotations and payment information in one dashboard

Creating an account and using the initial cost calculator are free. Design and other service fees follow a written quotation.

Call usWhatsApp